ছানার বরফি মালাই সন্দেশ 🙂

#independence
গর্বিত বাঙ্গালী কনটেস্ট এ আমার নির্বাচিত বর্ণমালা হলো 'ছ'।
রান্নার নির্দেশ
- 1
প্রস্তুত প্রণালীঃ
প্রথমে একটি পাত্রে 2 লিটার দুধ দিয়ে বলক করতে হবে। এবার চার চামচ ভিনেগার এর সাথে 2 চামচ পানি মিশিয়ে আস্তে আস্তে দুধে দিয়ে সুন্দর করে ছানা কেটে নিতে হবে। এরপর ছানাগুলো একটি ছাঁকনিতে ছেঁকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। - 2
এবার ছানাগুলোতে পাউডার মিল্ক ও দুই চামচ চিনি দিয়ে ভালো করে চটকে মাখতে হবে।
- 3
এরপর আরেকটি পাত্রে 4 টেবিল চামচ ঘি দিয়ে গরম করে এর মধ্যে ছানা দিয়ে কিছুক্ষণ নেড়ে ঘন দুধ ও কন্ডেস মিল্ক দিয়ে ভালো করে নেড়ে জাল করতে হবে।
- 4
জাল করতে করতে এক পর্যায়ে ছানাগুলো মাখামাখা মানে শুকিয়ে গেলে নেড়ে নামিয়ে নিতে হবে।
- 5
আগে থেকে একটি বাটিতে ঘি মেখে রাখতে হবে এবং সেই বাটিতে ছানা ঢেলে ওপরে বাদাম কুচি দিয়ে সুন্দর করে সেট করে নিতে হবে।
- 6
ঠান্ডা হয়ে গেলে সুন্দর করে কেটে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ছানার বরফি মালাই সন্দেশ 🙂।
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি