ডিম আলুর ভর্তা (Dim Alur Bharta Recipe in Bengali)

#wd
ডিম আর আলু দুটোই খেতে খুব ভালোবাসি। আমি আমার এই রেসিপি টি সাঁঝবাতি ম্যাডাম কে উৎসর্গ করলাম। ওনার থেকেই শেখা।
ডিম আলুর ভর্তা (Dim Alur Bharta Recipe in Bengali)
#wd
ডিম আর আলু দুটোই খেতে খুব ভালোবাসি। আমি আমার এই রেসিপি টি সাঁঝবাতি ম্যাডাম কে উৎসর্গ করলাম। ওনার থেকেই শেখা।
রান্নার নির্দেশ
- 1
পরিষ্কার হাতে আলু টা মেখে নিতে হবে এবং ডিম গুলো হাতের সাহায্যে যতোটা সম্ভব মেখে নিতে হবে।
- 2
কড়াইতে ১ টেবিল চামচ তেল গরম করে শুকনো লঙ্কা, অর্ধেক কাঁচা লঙ্কা কুচি আর অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নিয়ে টমেটো কুচি দিয়ে আরো ১ মিনিট ভেজে নামিয়ে নিতে হবে।
- 3
ভাজা শুকনো লঙ্কা দুটো স্বাদ মত নুন দিয়ে একটু হাতের সাহায্যে মেখে নিতে হবে।
- 4
আলু আর ডিম সেদ্ধ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 5
এবার আলু ডিম মাখার মধ্যে একে একে পেঁয়াজ ভাজা, শুঁকনো লঙ্কা, অর্ধেক পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি আর বাকি তেল টুকু দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে মেখে নিলেই রেডি ডিম আলুর ভর্তা। সহজ এবং সুস্বাদু একটি রেসিপি।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)