কসৌরি মেথি চিকেন (kasuri methi chicken recipe in Bengali)

#wd
নারী দিবসে আমি আমার মায়ের জন্য বানালাম এই মেথি চিকেন। মায়ের কাছেই শেখা, তাই নিজের হাতে বানিয়ে মা'কে ভালোবাসা জানালাম এই বিশেষ দিনে।
কসৌরি মেথি চিকেন (kasuri methi chicken recipe in Bengali)
#wd
নারী দিবসে আমি আমার মায়ের জন্য বানালাম এই মেথি চিকেন। মায়ের কাছেই শেখা, তাই নিজের হাতে বানিয়ে মা'কে ভালোবাসা জানালাম এই বিশেষ দিনে।
রান্নার নির্দেশ
- 1
চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে হলুদ, গোলমরিচ, আদা-রসুন বাটা, কাঁচা লংকা,1 চা-চামচ কাসৌরিমেথি(কাঁচা) ও ফেটানো টকদই দিয়ে ভালোকরে মাখিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে ।
- 2
কড়াইতে সাদাতেল দিয়ে গরম হলে লবংগ,দালচিনি ও এলাচ দিয়ে একটু নড়াচাড়া করে মিহি কুচি করা পিঁয়াজ দিয়ে মিডিয়াম আঁচে হালকা বাদামী করে ভেজে ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দিতেহবে ।টমেটো নরম হয়ে তেল ছাড়লে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিতে হবে। 5 মিনিট অল্প আঁচে কষিয়ে লংকা গুঁড়ো, ধনেগুঁড়ো, গরমমশলা, কাজুবাটা ও লবণ দিয়ে কম আঁচে রান্না করতে হবে তেল ছাড়া অবধি। এবার পরিমানমতো জল দিয়ে প্রায় 15 মিনিট ঢাকাদিয়ে অল্প আঁচে রান্না করতে হবে ।রান্না শেষে হালকা ভেজে গুঁড়ো করা কাসৌরিমেথি ছড়িয়ে নামিয়ে নিতেহবে ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (3)