তেলাপিয়া ফ্রাই।
এবারের বর্ণমালা থেকে আমি বেঁছে নিয়েছি 'ত'
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।এরপর মাছের গায়ে দুপাশে কয়েকটি দাগ দিয়ে চিরে দিতে হবে,যেনো মশলা মাছের ভেতর পর্যন্ত যায়।
- 2
এরপর মাছের গায়ে লেবুর রস মেখে নিতে হবে।
- 3
একটি পাত্রে সব মশলা,হলুদগুড়া, মরিচগুড়া, স্বাদমতো লবণ,আদাবাটা, রসুনবাটা, ধনেগুড়া, জিরাগুড়া, টমেটোসস, ধনেপাতা বাটা ও আধা টেবিল চামচ পানি মিশিয়ে নিতে হবে।চামচ দিয়ে মশলা ভালো করে মেখে নিতে হবে।
- 4
এরপর মাছের গায়ে মশলার মিশ্রণটি ভালো করে দুপাশে মেখে নিতে হবে।
- 5
ফ্রাই পেনে সরিষা তেল দিতে হবে।তেল গরম হলে মশলা মাখানো মাছটির দুপাশ বাদামি করে ভেজে তুলতে হবে।ব্যাস মজাদার তেলাপিয়া ফ্রাই তৈরী।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14706452








মন্তব্যগুলি (3)