চিকেন কোর্মা (chicken korma recipe in Bengali)

চিকেন কোর্মা (chicken korma recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সব উপকরণ একসঙ্গে করে নিতে হবে
- 2
আমি এখানে নিয়েছি 1 কেজি চিকেন,চিকেন টা প্রথমে 2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো,2 চা চামচ নুন,আদা, রসুন বাটা 2 চা চামচ,1 টেবিল চামচ দই দিয়ে 1 ঘন্টা মাখিয়ে রাখতে হবে
- 3
এবার এই কোরমা রান্না টে বাড়ির তৈরি মসলা দিতে হয়,সেটা হলো,
1 চা চামচ গোটা সাদা জিরে,গোলমরিচ 4 টে,দারচিনি 2 টো,ছোটো এলাচ 6 টা,লবঙ্গ 4 টে একসাথে হালকা আঁচে ভেজে নিয়ে সেটাকে ঠান্ডা করে গুরো করে নিতে হবে - 4
এবার ফ্রাইং প্যান গ্যাসে ওভেনে বসিয়ে তার মধ্যে 1 চা চামচ ঘি ও রান্নার তেল দিয়ে তার মধ্যে লবঙ্গ,দারচিনি,ছোটো এলাচ দিয়ে হালকা ভেজে কুচিয়ে রাখা 3 টে পেয়াঁজ দিয়ে দিতে হবে, এ সময় কভার করে 5 থেকে 7 মিনিট রান্না করতে হবে
- 5
যখন দেখব পেয়াঁজ লাল হয়ে গেছে তখন আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে চিকেন টা দিয়ে দিতে হবে
- 6
এই সময় 5 মিনিট কভার করে রান্না করতে হবে
- 7
5 মিনিট পর কভার খুলে কাজু বাদাম বাটা দিয়ে আবার ও 3 থেকে 4 মিনিট রান্না করতে হবে
- 8
রায় সময় গ্যাস ওভেনের আঁচ টা একটু বাড়িয়ে দিয়ে দিতে হবে,এবার 1 কাপ দুধ দিয়ে দিতে হবে, কারণ আমি নারকেল এর দুধ আর দই রান্না করার সময় দেই নি,টে আমি দুধ দিয়ে রান্না করলাম
- 9
এবার 1/ 2 চা চামচ কেওড়ার জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে
- 10
এবার বাড়ির মসলা 1/3 চা চামচ দিয়ে 10 থেকে 12 মিনিট কভার করে রান্না করলে তৈরি হয়ে যাবে চিকেন কোরমা
- 11
এবার আমি ময়দার পরোটার সাথে চিকেন কোরমা পরিবেশন করলাম
Keywords
Similar Recipes
More Recipes

























মন্তব্যগুলি (3)