সোয়া চপ (soya chop recipe in Bengali)

#স্মলবাইটস
বিকেলের চা দিয়ে খাবার সঠিক কম্ব।
রান্নার নির্দেশ
- 1
সব উপকরণ একসঙ্গে সাজিয়ে নিলাম
- 2
এবার একটি প্যান গরম করে তাতে তেল দিয়ে টমেটো ও শুকনো লঙ্কা ভেজে নিয়ে তুলে রাখলাম। তারপর জলে ভেজানো সোয়া বড়িগুলো শুকনো পেপার তওয়েল থেকে জল ঝরিয়ে তেলে ভেজে নিলাম ও একে একে পেয়াজ,রসুন,আদা, সব ভেজে একসঙ্গে ভালো করে বেটে নিলাম বা একটি মিশ্রণ তৈরী করলাম। এবার আলু সেদ্ধটি জীরের গুড়ো,লেবুর রস ও একটু লবণ মাখিয়ে
রেখে দিলাম। - 3
এবার ভাজা বাদাম গুলো ও লবণ ভালো করে মেখে নিলাম । প্রথমে পাওরুটির ভেতরে সেদ্দ আলুর মিশ্রণটি লাগিয়ে নিলাম তারপর সোয়া পেস্টটি মাখিয়ে নিলাম ও চীজ দিয়ে ভাজ করে ডিমে চুবিয়ে এবং কর্ন ফ্লাওয়ার মাখিয়ে গরম তেলে দু দিক ভালো করে ভেজে নিলাম।
- 4
এবার গরম গরম সোয়া চপ সালাদের সাথে পরিবেশন করলাম। আমি সোয়া চপ দু ধরনের তৈরী করেছি,একটি পাও রুটির ভেতরে ভরে ও আরেকটি আলুর ও সোয়া পেস্ট মিশিয়ে । তাই আমি দুটি ছবিই দিলাম।
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (2)
Chimcham presentation also🌷
🍬
Amio kichu notun recipe try korechi somay pele dekhe like ,comment ar onusoron deben 🍒