আপেলের কালাকান্দ (Apple Kalakand recipe in Bengali)

Mahua Chakraborty Swami @Mahua28_6_11
#শিবরাত্রির
রান্নার নির্দেশ
- 1
কড়াইতে ঘি গরম করে সুজি দিতে হবে, মাঝারি আঁচে ভালোভাবে ভাজতে হবে, লাল করে ভাজার প্রয়োজন নেই, এবার গ্রেটেড আপেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
- 2
এরপর একে একে গ্ৰেটেড পনির, গুঁড়ো দুধ, নারকেল গুঁড়ো একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে।
- 3
এবার কনডেন্সড মিল্ক দিয়ে ভালোভাবে পাক দিয়ে নিতে হবে, দারচিনির গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
- 4
একটি পাত্রে ঘি মাখিয়ে তাতে মিশ্রনটি ঢেলে সমান করে সেট করে নিতে হবে আর ওপরে ড্রাই ফ্রুটস কুচি ছড়িয়ে রুম টেম্পারেচারে রেখে দিতে হবে ১ ঘন্টা, এরপর আরো ১ ঘন্টা ফ্রিজে রেখে সেট করে নিতে হবে, সেট হয়ে গেলে চৌকো করে কেটে নিলেই তৈরি আপেলের কালাকান্দ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14716932















মন্তব্যগুলি (40)