ডিমের ঘি রোস্ট।

এবারের সপ্তাহে আমি বর্ণমালা 'ড' বেঁছে নিয়ে তৈরী করেছি ডিমের ঘি রোস্ট।
ডিমের ঘি রোস্ট।
এবারের সপ্তাহে আমি বর্ণমালা 'ড' বেঁছে নিয়ে তৈরী করেছি ডিমের ঘি রোস্ট।
রান্নার নির্দেশ
- 1
ডিমের ঘি রোস্ট তৈরির জন্যে প্রথমে ডিম ধুয়ে সিদ্ধ করে নিতে হবে।এরপর ডিমের খোসা ছাড়িয়ে নিতে হবে।এরপর সিদ্ধ ডিমে সামান্য লবণ,হলুদগুড়া ও মরিচগুড়া মাখিয়ে নিতে হবে।ফ্রাইপেনে ঘি দিয়ে ডিমগুলো হালকা ভেজে নামিয়ে রাখতে হবে।
- 2
এরপর রান্নার হাড়িতে ঘি দিয়ে প্রথমে তেজপাতা,এলাচ ও দারুচিনি একটু ভেজে নিতে হবে।এরপর এতে পেয়াজকুচি দিয়ে ভাজতে হবে।পেয়াজ ভেজে নরম হয়ে আসলে এতে আদাবাটা ও রসুনবাটা দিয়ে মশলা কষাতে হবে।
- 3
এরপর এতে হলুদগুড়া, মরিচগুড়া, ধনেগুড়া, জিরারগুড়া ও স্বাদমতো লবণ দিয়ে নাড়তে হবে।মশলা কষে ঘি ভেসে আসলে এতে আরো আধা কাপ পানি দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে।এরপর এতে টমেটোকুচি ও কাচামরিচ কুচি দিতে হবে।
- 4
মশলা কষে টমেটো নরম হয়ে আসলে সিদ্ধ করে ভাজা ডিম গুলো এতে দিয়ে দিতে হবে।একটু নেড়ে ২/৩টি কাচামরিচ চিরে দিতে হবে।
- 5
এরপর নামিয়ে নিতে হবে।গরম গরম সার্ভ করুন পোলাউ, সাদা ভাত কিমবা রুটির সঙ্গে।ধন্যবাদ।
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি