করাইশুঁটির কচুরি (Koraisuntir Kochuri recipe in Bengali)

#শিবরাত্রির রেসিপি
পশ্চিমবঙ্গের এই প্রসিদ্ধ করাইশুঁটির কচুরি সমগ্র ভারতের মধ্যে বিচিত্র।অন্যত্র এই কচুরি হয় বেশিটাই খাস্তা।আর কিছু জায়গায় তো করাইশুঁটি, খোলা সমেতই বেঁটে পুর তৈরি করে।তাই আমাদের এই পদ সমগ্র ভারতে অনন্য।আমরা শীতের জন্য যেমন, এই কচুরির জন্যও তেমনি অপেক্ষা করে থাকি।

রান্নার নির্দেশ
- 1
আদা আর কাঁচলঙ্কা টুকরোয় কেটে নিন।শুকনো খোলায় মৌরি ভেজে রাখুন।এরপর ব্লেন্ডারে গুঁড়িয়ে নিন।
- 2
মিক্সিতে করাইশুঁটি,কাঁচালঙ্কা ও আদা দিয়ে মিহি করে বাঁটুন। প্রয়োজনে অল্প অল্প জল দেবেন।
- 3
- 4
এরপর কড়াইয়ে তেল গরম করুন,খুব সাবধানে বাঁটা করাইশুঁটির মিশ্রণ টি ভাজুন। এরপর দিন নুন, চিনি,হিং দিয়ে ভালো করে নাড়ুন।সমস্ত জল সুখিয়ে এলে পুর আপনি ডেলা পেকে যাবে।কড়াইয়ের গা ছেড়ে দিলে গুঁড়ানো মৌরি মিশিয়ে দিন ও স্বাবাভিক তাপমাত্রায় আনুন পুরটিকে।
- 5
ময়দায় তেল আর নুন দিয়ে মাখুন।ভিজে কাপড়ে মুড়ে খানিক্ষণ রেখে দিন।
- 6
এরপর ঠান্ডা হয়ে যাওয়া পুরটা থেকে ছোট ছোট গোলাকার বল তৈরি করুন।
- 7
একই ভাবে ময়দা থেকে লেচি কেটে নিন। এবার ময়দায় একটা জায়গা বানিয়ে পুরটি ঢুকিয়ে মুখ বন্ধ করে দিন।হাথের তালুর সাহায্যে গোল করে নিয়ে বেলে নিন।
- 8
ভাজবার জন্য সাদা তেল গরম করুন ডিপ কড়াইয়ে। এবার তেল গরম হলে এক এক করে ভেজে নিলেই রেডি করাইশুঁটির কচুরি।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (31)