মখমলি পনির ভাপা(makhmali paneer bhapa recipe in Bengali)

#শিবরাত্রির রেসিপি
ছোটবেলায় দেখতাম উপবাস ভাঙ্গার পর মা মিষ্টিজাতীয় খাবার খেতে পারতেন না I এই সমস্যা অনেকেরই হয়ে থাকে I তাদের জন্য রইল সম্পূর্ণ নিরামিষ, নোনতা, একটু ঝাল সুস্বাদু একটা পদ I আর যেহেতু খুব সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজ ভাবে বানানো তাই গুরুপাক হওয়ার প্রশ্নই ওঠে না I

রান্নার নির্দেশ
- 1
পনিরের চৌকো করে কাটা টুকরোগুলি সাথে সাথে চিনি,কাঁচা পাকা লঙ্কা কুচি,লবণ, সাদা সরষে বাটা, টক দই,আদা বাটা এবং খুব সামান্য সাদা তেল ভালোভাবে মাখিয়ে অন্ততপক্ষে আধঘন্টা রাখতে হবে
- 2
এক ঘন্টা পর কড়াইতে তেল বা ঘি গরম করে দারচিনি,লবঙ্গ,ছোট এলাচ এবং শাহী জিরা ফোড়ন দিয়ে মাখিয়ে রাখা পনির দিয়ে দিতে হবে এবং হালকা নেড়ে আগুনের আঁচ মাঝারি রেখে পাঁচ মিনিটের জন্য রান্না করতে হবে ঢাকা দিয়ে
- 3
পাঁচ মিনিট পর ঢাকা খুলে উপর থেকে চেরা কাঁচালঙ্কা ছড়িয়ে আগুনের আঁচ বন্ধ করে আরো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলেই তৈরি সুস্বাদু মখমলি পনির ভাপা
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (3)