নবরত্ন কোর্মা(Navaratan Korma Recipe in Bengali)

এই সপ্তাহের ধাঁধা থেকে আমি " Korma " বা কোর্মা বেছে নিলাম।
সম্পূর্ণ নিরামিষ এবং ভীষণ সুস্বাদু একটি পদ, যা যেকোনো নিরামিষ দিনের লাঞ্চ বা ডিনার-এর জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। আমার সকল নিরামিষ প্রেমী বন্ধুদের জন্য রইল আমার সুস্বাদু রেসিপি।
তাহলে, আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি টি।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে পোস্ত, আদা, কাজু, টমেটো, কাঁচালঙ্কা, জিরে, ধনে সব কিছু একসাথে মিহি পেস্ট বানিয়ে নিন।
- 2
এরপর সমস্ত সব্জি আর পনির ছোটো টুকরো করে কেটে নিন। এবার ক্যাপ্সিকাম, পনির, টমেটো বাদে সব সব্জি ৫ মিনিট জলে ভাপিয়ে নিন এবং জল জড়িয়ে রেখে দিন। তারপর পর কড়াই তে তেল দিয়ে কাজু, কিসমিস ভেজে তুলে রাখুন।
- 3
এবার ওই তেলেই পনির গুলিও হালকা সোনালী রং আশা অবধি ভেজে তুলে নিন। তারপর এই একই তেলের মধ্যে নয় রকম ফোড়ন দিয়ে দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসলে, আগে থেকে পেস্ট করা মসলা টা দিয়ে দিন।
- 4
এবার ১ চামচ লবণ দিয়ে(পরে লবণ টা এডজাস্ট করে নেবেন) মসলা টা কষাতে থাকুন, যতক্ষণ না মসলা থেকে তেল আলাদা হচ্ছে। মসলা থেকে তেল আলাদা হয়ে আসলে, আগে থেকে ভাপিয়ে রাখা সব্জি আর টমেটো, ক্যাপ্সিকাম দিয়ে ২ মিনিট মসলার সাথে ভালো করে কষিয়ে নিন। আর ৫ মিনিট ঢাকা দিয়ে টমেটো, ক্যাপ্সিকাম সেদ্ধ করে নিন।
- 5
৫ মিনিট পর পনির, কাজু, কিসমিস দিয়ে সব কিছু আরও ১ মিনিট কষিয়ে নিয়ে, চিনি আর দুধ দিয়ে সব্জির সাথে মিশিয়ে ৫ মিনিট ঢাকা দিয়ে মাঝারি আঁচে ফুটিয়ে নিন।
- 6
৫ মিনিট পর ঢাকা খুলে গোলমরিচ, ক্রিম, কাসৌরিমেথি দিয়ে আরও ২ মিনিট, ঢাকা খুলে মাঝারি আঁচে ফুঁটিয়ে নিন।
- 7
সব শেষে নামানোর আগে ঘি আর গরম মসলা দিলেই রেডি আমাদের "নবরত্ন কোর্মা"।
- 8
নান অথবা পোলাও এর সাথে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)