ক্ষীর কমলা (kheer kamola recipe in bengali)

ক্ষীর কমলা (kheer kamola recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা পাত্রে দুধ গরম করতে বসিয়ে দিতে হবে দুধ ঘন করে নিতে হবে 750ml দুধ ঘন করে 400ml মত করে নিতে হবে।
- 2
এরমধ্যে কনডেন্স মিল্ক, এলাচ, কেশর দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 3
দুধ ঘন হয়ে গেলে অল্প পেস্তা কুচি দিয়ে নেড়ে গ্যাস বন্ধ করে ঠান্ডা হবার জন্য রেখে দিতে হবে।
- 4
এদিকে দুটো কমলালেবুর মাথা থেকে অল্প কেটে নিয়ে একটা চামচ দিয়ে ভেতরের পাল্প বের করে নিতে হবে।
- 5
ওই পাল্প থেকে রস বের করে নিতে হবে আর অল্প একটু কুচি করে কেটে নিতে হবে
- 6
কমলালেবুর খোসা ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিতে হবে
- 7
এবার দুধ একদম ঠান্ডা হয়ে গেলে ওর মধ্যে কমলালেবুর রস তিন থেকে চার চামচ আর অল্প একটু কমলালেবুর টুকরো দিয়ে মিশিয়ে নিতে হবে।
- 8
এবার কমলালেবুর যে বাটি তৈরি করেছিলাম সেটির মধ্যে এই কমলা ক্ষীরের মিশ্রণটা দিয়ে দিতে হবে, আর ওপর থেকে পেস্তা কুচি ছড়িয়ে দিতে হবে কয়েকটি কমলালেবুর খোসা ছড়িয়ে দিয়ে সাজিয়ে ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে।
- 9
ঠান্ডা ঠান্ডা কমলা ক্ষীর পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (5)