রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিড়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে ৫ মিনিট। চিড়ে ভিজে ঝরঝরে হলে নুন ও চিনি পরিমাণ মত দিয়ে মিশিয়ে রেখে দিতে হবে আর ও ৫ মিনিট।
- 2
কড়া তে তেল দিয়ে কাজু বাদাম ও চিনে বাদাম ভেজে তুলে নিতে হবে।
- 3
ঐ তেল এ জিরে, সরষে ও হিং ফোড়ন দিতে হবে। সর্ষের ফাটতে থাকলে কারি পাতা ও হলুদ দিয়ে নেড়ে নিতে হবে।
- 4
তারপর পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি হালকা ভেজে সেদ্ধ করে নেওয়া আলু দিয়ে ১-২ মিনিট ভাজা ভাজা করে নিতে হবে।
- 5
আলু ভাজা ভাজা হলে হলে নুন, টম্যাটো কুচি, বাদাম ভাজা দিয়ে মিশিয়ে ভিজিয়ে রাখা চিড়ে দিয়ে সব মশলার সাথে মিশিয়ে নিতে হবে।
- 6
চিড়ে র সাথে মসলা ভালো করে মিশে গেলে ধনে পাতা কুচি ও লেবুর রস ছড়িয়ে নেরে নামিয়ে নিতে হবে।
- 7
প্লেটে এ সার্ভ করে ওপর থেকে বাকি পেঁয়াজ কুচি ও ধনে পাতা কুচি আর সেও (ঝুড়ি) ভাজা ছড়িয়ে পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14739247




















মন্তব্যগুলি