পিজ্জা(pizza recipe in bengali)
#স্মলবাইটস
https://youtu.be/5sDGodwJTSY
রান্নার নির্দেশ
- 1
এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে পাউরুটি গুলোর সাইফের অংসটা কেটে নিতে হবে।
- 2
সাইডের দিকগুলো কেটে বাদ দিয়ে পাউরুটির সাদা অংশটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে।
- 3
এবার তিনটে ডিম একটা বাটির মধ্যে ফাটিয়ে নিতে হবে।
- 4
এবার ফাটানো ডিমের মধ্যে দুধ, স্বাদমতো নুন, গোলমরিচের গুঁড়ো সবকিছু দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে
- 5
এবার পাউরুটি টুকরোগুলো ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে
- 6
এরপর ডিম আর পাউরুটি ভালো করে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটাকে ৩-৪ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে
- 7
অন্যদিকে পিজা সস তৈরি করার জন্য টমেটো কেচাপ এর মধ্যে অল্প চিলি ফ্লেক্স ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে
- 8
৩-৪ মিনিট পর একটা প্যানে রিফাইন অয়েল ভালো করে গরম করে নিতে হবে
- 9
তেল গরম হয়ে গেলে ডিম আর পাউরুটির মিশ্রণটা প্যানের মধ্যে ভালকরে ছড়িয়ে দিয়ে দিতে হবে
- 10
তারপর ফ্লেমটাকে একদম কম করে দিয়ে ৩-৪ মিনিটের জন্য এটাকে বাঁকা দিয়ে রান্না করে নিতে হবে
- 11
মিনিট ৩ হয়ে গেলে ঢাকা খুলে পিজ্জাটাকে উল্টে দিতে হবে
- 12
পিজ্জাটা উল্টে দিয়ে গ্যাস অফ করে দিতে হবে
- 13
এরপর পিজ্জার ওপরে পিজ্জা সস টা খুব ভালো মতো লাগিয়ে দিতে হবে
- 14
তারপর ওপর থেকে চিজটাকে গ্রেট করে দিয়ে দিতে হবে
- 15
এবার সমস্ত সবজিগুলো কে ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে
- 16
সবার শেষে ওপর থেকে আর একটু গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে আবারও মিনিট ২ গ্যাস অন করে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)