প্রেসার কুকারে ঝরঝরে পোলাও (pressure cooker e jhor jhore pulao recipe in Bengali)

চালের রেসিপি #kastureeskitchen
https://youtu.be/gn0gbnvoovI
প্রেসার কুকারে ঝরঝরে পোলাও (pressure cooker e jhor jhore pulao recipe in Bengali)
চালের রেসিপি #kastureeskitchen
https://youtu.be/gn0gbnvoovI
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চালটা ভালো করে ধুয়ে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে ১০-১৫ মিনিট
- 2
এবার একটা প্রেসার কুকারে তেল গরম করে তার মধ্যে সমস্ত ফোড়নগুলো দিতে হবে
- 3
ফোড়ন গুলো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর তার মধ্যে পেঁয়াজকুচি টা দিয়ে দিতে হবে
- 4
পেঁয়াজকুচিটা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে টমেটো কুচি দিয়ে দিতে হবে
- 5
এবার পেঁয়াজ টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য এর মধ্যে একটু নুন ছড়িয়ে দিয়ে ফ্লেমটা কম করে ২ মিনিটের জন্য ঢেকে দিতে হবে
- 6
২ মিনিট পর ঢাকা তুলে মশলাটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে
- 7
মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে গুঁড়ো মশলা গুলো দিয়ে অল্প একটু জল দিয়ে আবারো একবার ভাল করে মশলা টা কষাতে হবে
- 8
মসলা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আলু, গাজরের টুকরো আর কাঁচা লঙ্কা কুচি টা দিয়ে মসলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে
- 9
এবার অল্প নুন দিয়ে ভালো করে সবকিছু সাথে মিশিয়ে নিতে হবে
- 10
তারপর চালটা দিয়ে সবকিছুর সাথে ভাল করে মিশিয়ে নিতে হবে
- 11
কড়াইশুঁটিটাও এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিতে হবে
- 12
এই জল টা খুব বুঝে দিতে হবে, না হলে চালটা ঝরঝরে হবে না তাই ২ কাপ চালের জন্য আমি ৩কাপ জল দিয়েছি
- 13
সবশেষে এরমধ্যে খুব বুঝে নুন, চিনি আর ডিমের ভুজিয়াগুলো মিশিয়ে দিতে হবে
- 14
এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা হুইসেল দিলেই পোলাও একদম রেডি
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (2)