সোয়া বিনের চপ (Soybeaner chop recipe in Bengali)

সোয়া বিনের চপ (Soybeaner chop recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সব উপকরণ একসঙ্গে করে নিতে হবে
- 2
সোয়াবিন গুলো 1টা বড়ো বাটিতে ঢেলে গরম জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে,এবার 10 মিনিট পর সোয়াবিন গুলো ভালো করে জল ঝরিয়ে মিক্সিতে বেটে নিতে হবে
- 3
এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে কুচনো পেয়াঁজ ও রসুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে
- 4
বেটে রাখা সোয়াবিন গুলো এবার ওই ভাজা পেয়াঁজ এর মধ্য দিয়ে দিতে হবে
- 5
এবার ওই সোয়াবিন এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো নুন ও মিষ্টি দিতে হবে
- 6
এবার সেদ্ধ করে রাখা আলু গুলো সোয়াবিন এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নুন মিষ্টি ঠিক হয়েছে কিনা দেখে নামাতে হবে,এতক্ষন কিন্তু গ্যাসের আগুন কমিয়ে রাখে রান্না টা করতে হবে
- 7
এবার সোয়া বিন এর মিশ্রণ টিকে 5 মিনিট এর জন্য আলাদা করে রেখে দিতে হবে,আর একটা বাটিতে কর্নফ্লাওয়ার 4 চা চামচ জলের সাথে গুলে রাখতে হবে
- 8
এবার সোয়াবিন এর ডো,কর্নফ্লাওয়ার আর বিস্কুটের গুরো একসাথে নিতে হবে
- 9
এবার সয়াবিনের ডো থেকে ছোট ছোট লেচি কেটে সেটাকে ডিমের আকারে তৈরি করে নিতে হবে
- 10
এবার সোয়াবিন চপ গুলো কে প্রথ মে কর্নফ্লাওয়ার এর দিজিয়ে তারপর বিস্কুটের গুড়ের মধ্যে মাখিয়ে নিয়ে চপ তৈরি করে নিতে হবে
- 11
এবার গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে সব চপ গুলো লাল করে ভেজে নিতে হবে
Keywords
Similar Recipes
More Recipes
























মন্তব্যগুলি (2)