রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি ননস্টিক প্যানে তেল নিন। এরপর এতে পাউডার দুধ দিয়ে অল্প তাপে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর মিশ্রণটির রঙ একটু কালচে বাদামি হয়ে উঠলে চুলা বন্ধ করে দিন। বেশি কালো করতে যাবেন না, তেতো হয়ে যাবে। মিশ্রণটি ঠান্ডা হতে দিন।
- 2
এবার আরেকটি পাত্রে ডিম ফেটে নিন। এরপর এতে চিনি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিন।এরপর কনডেন্সড মিল্ক আর বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।এবার এতে ঠান্ডা হয়ে যাওয়া তেল আর দুধের মিশ্রণটি মিশিয়ে নিন।
- 3
এবার একটি মোল্ডে তেল লাগিয়ে তাতে পেপার বিছিয়ে নিন। এরপর এতে মিশ্রণটি ঢেলে দিন।স্টীমার এ পানি দিয়ে মধ্যম আঁচে মোল্ডটি বসিয়ে ভাপে দিয়ে ঢেকে দিন।৩০ মিনিট পরে টুথপিক দিয়ে চেক করে নামিয়ে নিন।
- 4
চাইলে মাইক্রোওয়েভে দিতে পারেন, সেক্ষেত্রে একটি ওভেন প্রউফ পাত্রে নিয়ে সেটি মাইক্রোওয়েভে ৬ মিনিটের জন্য দিয়ে দিন, ৬ মিনিট পর নামিয়ে নিন।
- 5
ঠান্ডা হলে ঢেলে পরিবেশন করুন। চাইলে উপরে চকোলেট সিরাপ দিয়ে সাজিয়ে নিন।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি