মুগডালের সাদা খিচুড়ি

#independence
গর্বিত বাঙ্গালী কন্টেস্ট এ তৃতীয় সপ্তাহে বর্ণমালা থেকে আমি 'ম' বেছে নিয়েছি।
মুগডালের সাদা খিচুড়ি
#independence
গর্বিত বাঙ্গালী কন্টেস্ট এ তৃতীয় সপ্তাহে বর্ণমালা থেকে আমি 'ম' বেছে নিয়েছি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সুগন্ধি পোলাও এর চাল ধুয়ে পানি ঝরিয়ে নিবো এবং মুগডাল টা একটি তাওয়ায় হালকা টেলে নিবো।খেয়াল রাখবো বাল যেন পুড়ে না যায়। এবং ডাল টালা হলে গেলে প্রায় ৩০ মিনিট ডাল ঠান্ডা পানি তেল ভিজিয়ে রাখবো যাতৈ মালটা নরম হয় কিছুটা।৩০ মিনিট পর ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিবো। এবং আলুর টুকরা গুলো অল্প তেলে ৫/৬ মিনিট ভেজে নিবো।
- 2
এবারে একটি হাঁড়িতে পানি ফুটিয়ে নিবো।
এবং আরেকটি হাঁড়িতে ১/২ কাপ ঘি গরম করে তাতে পেঁয়াজ কুচি ব্রাউন করে ভেজে নিবো,খেয়াল রাখবো যাতে পেঁয়াজ পুড়ে না যায়।এবারে চাল ও ডাল দিয়ে দিবো,গোটা গরম মসলা তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে একসাথে সব ১০ মিনিট ভেজে নিবো অনবরত নেড়েচেড়ে। এবারে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো ফুতন্ত গরম পানি দিয়ে দিয়ে নেড়েচেড়ে ভেজে রাখা আলু ও টমেটোর টুকরা গুলো দিয়ে দিবো। - 3
এবারে আদা ও রসুন বাটা, লাল মরিচের গুঁড়া ও ভাজা জিরার গুঁড়া ও দিয়ে দিবো,স্বাদ মতো লবণ ও কাঁচা মরিচ ফালি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মৃদু আঁচে রান্না করবো ১০ মিনিট।
- 4
১০মিনিট পর হাঁড়ির নিচে একটি তাওয়া বসিয়ে হাড়িটা রেখে মৃদু আঁচে দমে দিবো আরো ১০ মিনিটের জন্য।১০ মিনিট পরসালাড ও সিদ্ধ ডিমের স্লাইস দিয়ে পরিবেশন করবো গরম গরম দারুন স্বাদের মুগ ডালের সাদা খিচুড়ি। ধন্যবাদ।
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (2)