নিরামিষ আলুর দম (Niramish aloo r dum recipe in bengali)

নিরামিষ আলুর দম (Niramish aloo r dum recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
আলুর খোসা ছাড়িয়ে নেবো ছোট হলে গোটা রাখবো বড়ো হলে দুই টুকরো করে কেটে নেবো।আমি এখানে গোটা কাটা দুরকমের নিয়েছি
- 2
আদা টমেটো কাজুবাদাম কাঁচা লঙ্কা সব আলাদা আলাদা করে পেসট করে নিলাম
- 3
কড়াইতে তেল গরম করে আলু গুলো দিয়ে হাল্কা লাল করে ভেজে তুলে নিলাম
- 4
ওই তেলে গোটা গরম মশলা তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে এক এক করে আদা কাঁচালঙ্কা ও টমেটো পেসট দিয়ে কষিয়ে নিলাম খুব ভালো করে
- 5
কষানো হলে জিরে ধনে হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুড়ো ও সামান্য জল দিয়ে আবার কষিয়ে নিলাম ভালো করে মশলা
- 6
মশলা কষানো হলে কাজুবাদাম বাটা দিয়ে আবার কষিয়ে নিলাম ভালো করে মশলা
- 7
মশলা কষানো হলে ভেজে রাখা আলু গুলো দিয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো নুন চিনি ও জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম
- 8
মিনিট সাত আট পর ঢাকা খুলে নেড়ে চেড়ে দেখবো আলু সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ না হলে ঢাকা দিয়ে দেবো আলু সিদ্ধ হয়ে গেলে গরমমশলা গুড়ো ও কোসুরি মেথি পাতা একটু হাতে করে ঘসে দিয়ে নামিয়ে দিলাম।
ঝোল যেন বেশ ঘন হয়। - 9
তৈরী আমার নিরামিষ আলুর দম
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (4)