বিটরুট মমো

#independence
গর্বিত বাঙ্গালী কন্টেস্ট এ ৪র্থ সপ্তাহে বর্ণমালা থেকে আমি 'ব' বেছে নিয়েছি।
বিটরুট মমো
#independence
গর্বিত বাঙ্গালী কন্টেস্ট এ ৪র্থ সপ্তাহে বর্ণমালা থেকে আমি 'ব' বেছে নিয়েছি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মোমোর ডো তৈরি করে নিবো। সেজন্য প্রথমেই গ্ৰেট করা বিটরুট ব্লেন্ড করে রস টা থেকে নিবো। এবং একটি বোলে এক কাপ ময়দার সাথে ১/২চা চামচ লবণ মাখিয়ে নিবো এবং অল্প অল্প করে বিটরুট এর রস টা দিয়ে মেখে একটা শক্ত ডো তৈরি করে নিবো। এবং একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে ডো টা ১ঘন্টার জন্য রেষ্টে রাখবো।
- 2
এদিকে মোমোর ডো তৈরি করে নিবো সেজন্য একটি ননস্টিক প্যানে সামান্য তেল ব দিয়ে তাতে চিকেন কিমা, সয়াসস,স্বাদ মতো সামান্য লবণ,সব রকমের মসলা দিয়ে ৫ মিনিট নেড়ে পুর তৈরি করে নিবো এবং ঠান্ডা করে নিবো।
- 3
এবারে ১ঘন্টা পর মমোর ডো সেট হয়ে গেলে তা আবারও ভালো করে মেখে তা থেকে ছোট পাতলা রুটি বেলে নিবো এবং মাঝে চিকেন কিমা পুর দিয়ে পছন্দ মতো ডিজাইন করে মমো তৈরি করে নিবো। এভাবে প্রত্যকটা মমো তৈরি করে নিবো।
- 4
এবারে একটি স্টিমারে হাড়িতে পানি গরম করে তার উপর ছিদ্রযুক্ত স্টিম কুকার টি বসিয়ে তাতে সামান্য তেল ব্রাশ করে মতো গুলো বসিয়ে লো মিডিয়াম আঁচে মতো রান্না করবো ১০ মিনিট।১০ মিনিট পর মমোর উকড়ের অংশ সিদ্ধ হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করবো দারুন স্বাদের বিটরুট মমো।
ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (3)