বুটের ডালের হালুয়া
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডাল টা ১ ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর ভালো করে ধুয়ে নিব।
- 2
এখন এমন ভাবে পানি দিব যাতে ডাল টা সিদ্ধ হয়ে পানি টা সুকিয়ে যায়, সিদ্ধ করার সময় ৪/৫ টি এলাচ ১ চিমটি লবণ দিয়ে দিব।
- 3
ডাল সিদ্ধ হলে নামিয়ে ঠান্ডা করে শীল পাটায় মিহি করে ডালটা বেটে নিব।
- 4
এখন চুলায় একটি পেন বসিয়ে ঘি দিব ঘি টা গরম হলে দুটো তেজপাতা দিয়ে দিব, তারপর ডালটা দিয়ে ভেজে নিব ঘি এর উপর।
- 5
১৫ মিনিট ভাজার পর তেজপাতা উঠিয়ে ফেলে দিব,তারপর লিকুইড দুধ টা আগে থেকে জাল করা দিয়ে দিব, সাথে চিনি দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে তলায় না লাগে।
- 6
নাড়তে, নাড়তে যখন চিনি গলে যাবে তখন গুড়া দূধ দিয়ে আবার ও ১ টেবিল চামচ ঘি দিয়ে নাড়তে থাকবো যখন হালুয়া টা পেনের গা ছেড়ে আসবে তখন নামিয়ে নিব, একটু ঠান্ডা হলে ছোট বল করে সাচের মধ্যে দিয়ে চাপ দিয়ে হালুয়া গুলি বানিয়ে নিব
- 7
তারপর একটি। সার্ভিং ডিশে নিয়ে সাজিয়ে পরিবেশন করবো চালের রুটির সাথে।
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি (7)