গাজর ও পেঁপের ফ্লাওয়ার বরফি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ননস্টিক প্যানে ঘি গরম করে তাতে অর্ধেক এলাচ,১ টি দারুচিনি দিয়ে একটু ভেজে নিতে হবে।এরপর এতে গ্ৰেট করা গাজর কুচি দিয়ে ভাজতে হবে।গাজর ভেজে নরম হয়ে আসলে এতে ১ কাপ চিনি,কমলা ফুড কালায, আধা কাপ কনডেন্সড মিল্ক ও এক চিমটি লবণ দিয়ে নাড়তে হবে।
- 2
চিনি দাওয়ার পর পানি ছাড়বে।এই পানি দিয়েই গাজর সিদ্ধ হয়ে যাবে।মাঝারি আঁচে নেড়ে গাজরের পানি শুকিয়ে নামিয়ে রাখতে হবে।এরপর কোন ছড়ানো পাত্রে ঢেলে ঠান্ডা করে নিতে হবে।মিশ্রণটি ঠান্ডা হয়ে এলে হাতে সামান্য ঘি মেখে পছন্দমতো ফুলের আকার তৈরী করে নিতে হবে।
- 3
পেপেঁর বরফি তৈরির জন্য প্রথমে ননস্টিক পেনে তেল দিয়ে তাতে ২ টি এরাচ,১ টুকরো দারুচিনি দিয়ে এক মিনিট ভাজতে হবে।এরপর এতে পেপেঁ কুচি দিয়ে ভেজে নিতে হবে।
- 4
এরপর এতে বাকি চিনি,কনডেন্সড মিল্ক,সবুজ ফুড কালার ও স্বাদমতো লবণ দিয়ে নাড়তে হবে।গাজরের মতো পেঁপেও একই পদ্ধতিতে পানি শুকিয়ে নামিয়ে নিতে হবে।এরপর পেপেঁর বরফি ঠান্ডা করে নিতে হবে এবং পছন্দ মতো আকার দিয়ে পাতা তৈরী করে নিতে হবে।
- 5
এভাবে গাজরের বরফি দিয়ে ফুল আর পেপেঁর বরফি দিয়ে পাতা বানিয়ে পরিবেশন করুন গাজর,পেপেঁর ফ্লাওয়ার বরফি।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি