খুদ চচ্চড়ি (আধ ভাঙা চালকে "খুদ" বলে) (khud chorchori recipe in Bengali)

খুদ চচ্চড়ি (আধ ভাঙা চালকে "খুদ" বলে) (khud chorchori recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
আধভাঙা চালকে ধুয়ে কড়াই/হাড়ি/পেসার কুকার দিলাম, ওই আধ ভাঙা চালের মধ্যে লবণ আর হলুদ আর পরিমান মতন জল দিয়ে ওভেনে বসলাম।
- 2
এবার এই দিকে ওভেনে কড়াই বসিয়ে তেল দিলাম। সরু পিস করা আলু ভেজে অন্য পাত্রে রাখলাম। পিঁয়াজ ও ভেজে উঠিয়ে রাখলাম। কাঁচা লংকার কুচি ও তাই করে নিলাম।
- 3
জল ঠিক মাপ করে দিতে হবে যায় খুদ গলে না যায়। জল একদম শুকিয়ে যাবে, যে পাত্রে করা হোক না কেন, আর ওই খুদ একটু শক্ত মতো করে ওভেন থেকে নামিয়ে রাখতে হবে।,
- 4
এবার যে কড়াইতে আলু আর পিঁয়াজ ভাজা হয়েছিল সেই কড়াইতে পুনরায় সর্ষের তেল দিয়ে আস্ত জিরে, কালো জিরে সেদ সর্ষে আর শুকনো লঙ্কা সাঁতলে নিয়ে তাতে খুদ সিদ্দ,ভাজা আলু, পিঁয়াজ আর কুচানো কাঁচা লঙ্কা দিলাম। এবার দিলাম একটু চিনি আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে খুন্তি বা হাতা দিয়ে নেড়ে চেড়ে নাও। একটু জিরেধোনে গুড়ো ও দেওয়া যেতে পারে।
- 5
ব্যাস তৈরি খুদ_চচড়ি। এবার বেশ সুন্দর ভাবে গরম গরম পরিবেশন করলাম। এই খুদ চ্চড়ি অজ পাড়াগাঁও /আবাদে এলাকায় বিশেষ ভাবে প্রসিদ্ধ।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি