চাউমিন (chow mein recipe in Bengali)

Jinia Chowdhury @cook_26742140
চাউমিন (chow mein recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে গাজর, বিন্স, ক্যাপ্সিকাম, পিঁয়াজ, লঙ্কা কুচি করে কেটে নিতে হবে।
- 2
এরপর চাউমিন সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে।
- 3
এরপর কড়াইতে তেল দিয়ে ডিম ভেজে তুলে রাখতে হবে।
- 4
এরপর কড়াইতে আবার তেল দিয়ে সব সবজি গুলো লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ।
- 5
সবজি ভাজা হয়ে এলে তাতে আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন, গোলমরিচ গুঁড়া, টম্যাটো সস, চিলি সস, সয়া সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে।
- 6
চাউমিন ভাজা হয়ে এলে তাতে ভেজে রাখা ডিম মিশিয়ে নিতে হবে।
- 7
এরপর গরম গরম চাউমিন পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14798011










মন্তব্যগুলি (2)