তরমুজের শরবত(Tarmujer sharbat recipe in Bengali)

#পানীয়
গ্রীষ্মকালের একটি প্রধান ফল তরমুজ। এই ফল খেতে যেমন সুস্বাদু,তেমনি শরীরের পক্ষে খুবই উপকারি। তরমুজের শরবত শরীরকে যেমন তরতাজা রাখে,তেমনি তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে তরমুজটাকে টুকরো টুকরো করে কেটে ভেতরে লাল শাঁসটাকে বের করে নিলাম. তারপর তরমুজের বীজ ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম.আর গন্ধরাজ লেবুটাকে পাতলা পাতলা গোল গোল করে কেটে বীজ ছাড়িয়ে নিলাম.
- 2
এবার মিক্সার গ্রাইন্ডারে কেটে রাখা তরমুজগুলো দিয়ে তারমধ্যে চিনি ও ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিলাম ও মিহি করে পেস্ট করে নিলাম.
- 3
তারপরে একটি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিলাম. এবার 4টে গ্লাসের মধ্যে তরমুজের জুস ঢেলে প্রত্যেক গ্লাসে ¼ টেবিল চামচ বিটনুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম. তারপর গন্ধরাজ লেবুর টুকরো পানীয়ের মধ্যে দিয়ে পরিবেশন করলাম.
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি