রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন হাড় ছাড়িয়ে মরিচগুড়া, স্বাদমত লবণ ও আদা,রসুনবাটা দিয়ে সিদ্ধ করে নিতে হবে।সিদ্ধ হয়ে গেলে চিকেন হাতে নিয়ে ঝুরি ঝুরি করে ছিরে নিতে হবে ।
- 2
এরপর আলু সিদ্ধ করে নিতে হবে।তারপর ভালো করে চটকে নিতে হবে।
- 3
এরপর একটি বড় পাত্রে চটকানো আলু,ছিরে নেয়া মুরগির মাংস,গোলমরিচ গুড়া,স্বাদমত লবণ,ধনেগুড়া, জিরাগুড়া, পেয়াজ বেরেস্তা, টেস্টিং সল্ট,কাচামরিচ কুচি ও পুদিনা কুচি ভালো করে মেখে নিতে হবে।
- 4
এরপর প্রথমে ৮ টি ভাগে ভাগ করে নিতে হবে।তারপর হাতে সামান্য তেল নিয়ে একটি ভাগ লম্বা লেচির মতো করে,দুপাশ জোড়া লাগিয়ে ডোনাটের আকার গড়ে নিতে হবে।এরপর চিকেন ডোনাট প্রথমে ময়দায় গড়িয়ে নিতে হবে।এরপর ডিমে (ডিম দুটো একটি বাটিতে সামান্য লবণ ও গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিতে হবে) চুবিয়ে এবং সব শেষে ব্রেডক্রামে গড়িয়ে নিতে হবে।এভাবে সব গুলো তৈরী করে নিতে হবে।
- 5
এই চিকেন ডোনাট ডীপ ফ্রিজে দুই সপ্তাহ ফ্রোজেন সংরক্ষণ করা যায়।খাওয়ার আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে ১৫ মিনিট।এরপর ডুবে তেলে বাদামি করে ভেজে তুলতে হবে।ব্যাস মজাদার চিকেন ডোনাট তৈরী।
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (4)