ঠান্ডাই তরমুজের শরবত (Thandai watermelon sharbat recipe in Bengali)

Sanghamitra Mandal Banerjee @sangha2020
ঠান্ডাই তরমুজের শরবত (Thandai watermelon sharbat recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
তরমুজ ও আদা ছোট টুকরো করে কেটে রাখতে হবে। পুদিনা পাতা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে।
- 2
একটি মিক্সিজারের মধ্যে টুকরো করা তরমুজ ও আদা, নুন,পুদিনাপাতা,চিনি ও বীটনুন রেখে পেষ্ট করে নিতে হবে।
- 3
একটা পাত্রের উপর ছাকনি রেখে, এরউপর পেষ্টটা ঢেলে ছেঁকে নিতে হবে ভালো করে। এবার এরমধ্যে লেবুর রস মেশাতে হবে।
- 4
এবার একটা গ্লাসের মধ্যে তরমুজের জুস দিয়ে ও পুদিনা পাতার রস দিয়ে বানানো আইস কিউব রাখতে হবে। অল্প তরমুজের কেটে রাখার টুকরো দিতে হবে।
- 5
এবার গ্লাসের ভিতরে বানানো তরমুজের জুসটা ঢেলে দিতে হবে।
- 6
এরউপরে আইসক্রিম ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14840213












মন্তব্যগুলি (4)