লাউ চিংড়ি

#ঝটপট।
এখনো মনে পড়ে সেহড়ি তে মাংস আর বড় মাছ ভাজা, ভুনা খেতে খেতে যখন সবাই একঘেয়ে হয়ে যেত,বা সেহড়ি তেল খেতেই পারতো না,,,ঠিক তখনই আমার আম্মু শান্তির এই তরকারি টা রান্না করতো,তা হলো লাউ চিংড়ি। অসাধারণ স্বাদে, চটজলদি আর পেটের জন্য খুবই ভালো এই লাউ চিংড়ি তরকারি।আজ আমার আম্মুর রেসিপি টি আজ সবার সাথে শেয়ার করবো। আশাকরি সবার ভালো লাগবে। ধন্যবাদ।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে লাউ পছন্দ মতো কেটে টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে নিবো। এবং চিংড়ি মাছ গুলো ও ধুয়ে পানি ঝড়িয়ে নিবো।এবারে একটি হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি হালকা ভেজে সামান্য পানি দিয়ে সব রকমের মসলা দিয়ে মসলা কষিয়ে নিবো। এবং চিংড়ি মাছ গুলো দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিবো।
- 2
চিংড়ি মাছ কষে গেলে লাউ গুলো দিয়ে নেড়ে দিবো, কাঁচামরিচ ফালি গুলো দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করবো ১০ থেকে ১৫ মিনিট।এর মাধ্যেই লাউ এর পানি বেড় হয়ে সেই পানি তেই লাউ সিদ্ধ হয়ে রান্নাহয়ে যাবে, প্রয়োজনে পানি ব্যবহার করবো ঝোলের জন্য। এবারে লাউ রান্না হয়ে গেলে ধনেপাতা কুচি ছড়িয়ে ২মিনিট রেখে নামিয়ে নিবো।
- 3
সবশেষে সেহড়ি তে সাদা ভাতের সাথে পরিবেশন করবো দারুন স্বাদের প্রশান্তিময় তরকারি লাউ চিংড়ি। ধন্যবাদ।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি