ডিমের কোরমা

আজ এই রেসিপি টি লিখতে গিয়ে শৈশবের একটি মধুর স্মৃতি মনে পড়ে গেল।ছোট বেলায় রোজা তো রাখবোই,,,সেহড়ির সময় ঘুম থেকে উঠে যেতাম সেহড়ি খাবো বলে,,, কিন্তু খেতেই পারতাম না,,,তাই আম্মু পোলাও করে দিতো শুধু আমাকে,,,সাথে এই ডিমের কোরমা,,,এই জন্য সেহড়ি তে আমার শৈশবের সবচেয়ে প্রিয় একটি রেসিপি আজ শেয়ার করবো।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে চারটা ডিম সিদ্ধ করে ঠান্ডা করে চামড়া ছাড়িয়ে ছুড়ি দিয়ে ডিমের গায়ে একটু করে চিড়ে দিবো,তাতে মসলা ভিতরে ঢুকে। এবং সামান্য লবণ মাখিয়ে অল্প ঘি তেল একটু লাল করে ভেজে নিবো ডিম গুলো।
- 2
এবারে একটি হাঁড়িতে পরিমাণ মতো ২টে ঘি গরম করে তাতে পেঁয়াজ কুচি ও গোটা গরম মসলা তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে একটু লালচে করে ভেজে নিবো অনবরত নেড়েচেড়ে।এই সময় চুলার আঁচ মৃদু থাকবে।এবারে সামান্য পানি দিয়ে তাতে সব রকমের মসলা কষিয়ে নিবো এবং ভেজে রাখা ডিম গুলো দিয়ে নেড়েচেড়ে সব একসাথে মিশিয়ে নিবো। এবং ৫/৬ মিনিট নেড়ে রান্না করবো।
- 3
এবারে বিয়ের মধ্যে এক কাপ ঘন তরল দুধ দিয়ে দিবো । এবং ভাষা দিয়ে ৫মিনিট ফুটিয়ে নিবো।এবাড়ে বিয়ের ঝোলে তেল ভেসে উঠলে কাঁচামরিচ ফালি, বেরেস্তা ও চিনি মিশিয়ে একটু নেড়ে ২/৩মিনিট রেখে নামিয়ে নিবো।
- 4
রোজার সেহড়ি তে বা ঈদের দিনেও এই অসাধারণ রেসিপি টি তৈরি করতে পারি। গরম সাদা ভাত, পোলাও কিংবা রুটির সাথে পরিবেশন করবো দারুন স্বাদের চটজলদি মুখরোচক এই ডিমের কোরমা। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)