গরুর মাংস দিয়ে প্রিয় হালিম

#bdfood
হালিম কার না প্রিয়... আমি তবে প্রথমবারের মত ট্রাই করলাম বাসায় বানানোর হালিম মিক্স দিয়ে যাতে ঝটপট তৈরি করতে পারি। অনেক অনেক ভয়ে ভয়ে ট্রাই করেছি কিন্তু বেশ ভালো হয়েছিল। আগামি রোজায় ও এই রেসিপি দেখে ঝটপট বানিয়ে ফেলতে পারবো
গরুর মাংস দিয়ে প্রিয় হালিম
#bdfood
হালিম কার না প্রিয়... আমি তবে প্রথমবারের মত ট্রাই করলাম বাসায় বানানোর হালিম মিক্স দিয়ে যাতে ঝটপট তৈরি করতে পারি। অনেক অনেক ভয়ে ভয়ে ট্রাই করেছি কিন্তু বেশ ভালো হয়েছিল। আগামি রোজায় ও এই রেসিপি দেখে ঝটপট বানিয়ে ফেলতে পারবো
রান্নার নির্দেশ
- 1
প্রথমে প্যাকেটের হালিম মিক্স একটি বড় বাটিতে বেশি পরিমাণ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখব। যেহেতু এটা ফুলে যায় বেশি পানি দেওয়াই ভালো।
- 2
পেঁয়াজ কুচি করে কেটে নেব। মাংস ছোট করে কেটে ধুয়ে নেব। আর সাথে চুলায় গরম পানি রেখে দেব।
- 3
এবার প্রথেমে মাংসটি ভালো করে মাংস কশানর সব মশলা দিয়ে কসিয়ে নেব। প্রথমে গরম হাড়িতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নেব বেরেস্তা হলে উঠিয়ে রাখব। এবার আরও একটু তেল দিয়ে আবার পেঁয়াজ দিয়ে হালকা ভাজব। এবার মাংস দিয়ে দেব। মাংসে একে একে সব মশলা দিয়ে দেব।
ভালো ভাবে নেড়ে এটিকে কসাতে থাকবো। এর সাথে দিয়ে দেব ২ টেবিল চামচ হালিম মশলা। ৭-৮ মিনিট নেড়ে একে ঢেকে দেব যাতে ভালো ভাবে সেদ্ধ হয়। ১০ মিনিট পর পর হালকা নেড়ে দেব । এই ফাঁকে লবণ দিয়ে দেবেন। - 4
পানি একটু ছারবে মাংস থেকে। সেই পরিমাণ টা খেয়াল করে আপনি আরও একটু গরম পানি দিয়ে দেবেন যাতে মাংস ভালো ভাবে সেদ্ধ হয়।
- 5
মাংস সুন্দর সেদ্ধ হলে এখন ভেজানো হালিম মিক্স টা ঢেলে দেব। দেখবেন হালিম মিক্স টা পানিতে অনেক ফুলে উঠেছে। এবার সেটা ভালো ভাবে মিক্স করে নেব মাংসের সাথে। প্রয়োজনে পানি দেবেন আরেকটু কারন মাংসের ঝোল আছে আর
অল্প পানিতে টেস্ট আরও ভালো হবে কিন্তু আপনার পানির দেওয়ার উপর নির্ভর করে। এবার এটিকে ঢেকে দিন আর মিডিয়াম লো আঁচে রান্না করতে থাকুন। মাঝে মাঝে নেড়ে দেবেন। প্রায় আধ ঘণ্টা - ৪৫ মিনিট পর লবণ দেখে নিন। যদি মনে হয় আরও ঘন হয়া দরকার তাহলে ঢাকনা খুলে আসতে আঁচে খুছুখন রেখে দিন। - 6
তাড়কার জন্য তাড়কার সব উপকরণ অন্য একটু পাত্রে দিয়ে হালকা ভেজে ফেলুন। হালিম হয়ে আসলে তাতে ঢেলে দিন
- 7
পরিবেশনের আগে স্প উপাদান কেটে প্লেটে সাজিয়ে নিন। হালিম একটি বাটিতে ঢেলে হালকা হালিম মশলা ছিটিয়ে দিন। ব্যস হয়ে গেল মজাদার ঝটপট হালিম।
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি