ঝটপটা মচমচে চিকেন রোল

#ঝটপট
আমি ইফতারে একটু ভিন্ন ভাবে নতুন রেসিপি রান্না করতে পছন্দ করি,আমরা সবসময় রোল খাই,তবে আমার এই রোল ১৫ মিনিট এই তৈরি হয়ে যায়,আর খেতেও অপূর্ব। চটজলদি সহজ উপায়ে এই চিকেন রোলের রেসিপি আজ শেয়ার করবো। আমার বাসায় ইফতারে এই রোল প্রায় প্রতিদিনই থাকে। ভীষণ পছন্দের এই রোল রেসিপি টি।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন এর পুর তৈরি করে নিবো। সেজন্য একটি কড়াইতে ২ টে চামচ সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি হালকা ভেজে চিকেন কিমা,স্বাদ মতো লবণ, সয়াসস,লাল মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট দিয়ে অনবরত নেড়েচেড়ে চিকেন পুর রন্না করে নিবো,৬/৭ মিনিট এই পুর রেডি হয়ে যাবে,চিকেন থেকে যে পানি বেড় হবে তাতেই চিকেন সিদ্ধ হয়ে যাবে।এভাবে অনবরত নেড়েচেড়ে চিকেন পুরটা একটু ভাজা ভাজা করে নামিয়ে নিবো।
- 2
এবারে রোল তৈরির জন্য ময়দার ডো বানিয়ে নিবো। সেজন্য ময়দা তেল ৩টে চামচ সয়াবিন তেল দিয়ে মেখে ময়ান দিবো এবং অল্প অল্প করে ফুতন্ত গরম পানি দিয়ে আস্তে আস্তে মেখে একটা আঠালো ডো তৈরি করবো এবং মাখতৈ মাখতৈ তখন গো সেট হয়ে যাবে তখন তা থেকে ছোট ছোট গোল মোটামোটি পাতলা রুটি বেলে নিবো এবং রুটির একপাশে চিকেন পুর দিয়ে রোলের মতো প্যাচিয়ে নিবো।
- 3
এবং রোলের মুখ গুলো আঙুলের মাথায় পানি লাগিয়ে তা দিয়ে বন্ধ করে দিবো।
- 4
এভাবে সবগুলো রোল তৈরি করে নিবো।
- 5
সবশেষে ডুবো তেলে রোল গুলো লাল করে ভেজে তুলবো।
- 6
সবশেষে টমেটো সস ও শশার স্লাইস দিয়ে সাজিয়ে পরিবেশন করবো দারুন স্বাদের চটজলদি মুখরোচক ঝটপটা মচমচে চিকেন রোল। ধন্যবাদ।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)