রান্নার নির্দেশ
- 1
ছোলা রান্নার আগের রাতে ছোলা পানিতে ভিজিয়ে রাখতে হবে।ছোলা ভিজিয়ে রাখলে সকালে ফুলে পরিমাণে প্রায় দ্বিগুণ হয়ে যায় এবং সহজেই সিদ্ধ হয়ে যায়।
- 2
সকালে ছোলা পরিমান মতো পানি ও লবণ দিয়ে প্রেশার কুকারে ২০ মিনিট সিদ্ধ করে নিতে হবে।সিদ্ধ হওয়ার পর ছোলা ধুয়ে নিতে হবে,এতে ছোলার রং কালো কম হবে।
- 3
এরপর রান্নার কড়াইতে তেল দিয়ে এতে তেজপাতা দিয়ে একটু ভেজে নিতে হবে।এরপর এতে পেয়াজকুচি দিয়ে ভাজতে হবে।পেয়াজ ভেজে একটু নরম হয়ে আসলে এতে আদা ও রসুনবাটা এবং স্বাদমতো লবণ দিয়ে নাড়তে হবে।এরপর এতে হলুদগুড়া, মরিচগুড়া দিয়ে কষিয়ে আধা কাপ পানি দিতে হবে।
- 4
পানি দাওয়ার পর কষে আসলে এতে ছোট টুকরো করে কেটে নেয়া আলু দিয়ে দিতে হবে।এরপর একটু কষিয়ে এক কাপ পানি দিয়ে ঢেকে ১০ মিনিট রান্না করতে হবে।
- 5
১০ মিনিট পর আলু সিদ্ধ হয়ে এলে এতে সিদ্ধ করা ছোলা,কাচামরিচ ফালি এবং ভাজা ধনে ও জিরাগুড়া দিয়ে নাড়তে হবে ৩-৪ মিনিট।এরপর ছোলা মাখা মাখা হয়ে আসলে নামিয়ে নিতে হবে।ব্যাস মজাদার ছোলা ভূণা তৈরী।আমাদের প্রতিদিনের ইফতার আয়োজনে ছোলা থাকেই।
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (5)