বেগুনের কালিয়া

আমার করা বেশিরভাগ রান্নায় শিখেছি আমি আমার মার কাছ থেকে। সব সময় দেখতাম মা একেক সময় একেক ভাবে সবজিগুলো রান্না করার চেষ্টা করত। যাতে একটু সাধের পরিবর্তন করা যায়। আর রান্না টি ও আমার মায়ের কাছ থেকেই শেখা। আশা করি সবার ভালো লাগবে 💕

রান্নার নির্দেশ
- 1
প্রথমে বেগুন গুলোকে ৩ ইঞ্চি লম্বা করে কেটে ছবির মত করে চারটা ভাগ করতে হবে। এই চার ভাগ বেগুনের অর্ধেক পর্যন্ত বা তার একটু বেশি করতে হবে কিন্তু পুরোটা করা যাবে না। এরপর আলাদা একটি বাটিতে পিয়াজ কুচির সাথে তেজপাতা দারচিনি বাদে বাকি মসলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর মাখানো মিশ্রণটি প্রত্যেকটি বেগুনের মাঝে ছবির মত করে দিয়ে দিতে হবে।
- 2
এরপর বেগুনগুলো তে আধা কাপ পানি দিয়ে এবং সাথে তেজপাতা দারচিনি দিয়ে চুলায় মিডিয়াম আচে বসিয়ে ঢেকে দিতে হবে। ১০ মিনিট পর ঢাকনা খুলে তেতুল গোলানো পানি ও স্বাদমতো আখের গুড় দিয়ে হাল্কা ঝাকিয়ে নিতে হবে। এ অবস্থায় কোন ভাবে বেগুনটা কে নাড়া দেওয়া যাবেনা নাড়া দিলে বেগুন গুলো ভেঙে যেতে পারে। রান্নাটির স্বাদ এমন হবে যে টক মিষ্টি ঝাল তিনটা সমানভাবে থাকবে কোনোটি বেশি বা কম হবে না। স্বাদ অনুযায়ী সব ঠিক হলে তরকারিটি নামিয়ে ফেলতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি