টুনা মাছের রোল

#bdfood
মাহেরমজানে আমরা সবাই কম বেশী একটু ভিন্নতা পছন্দ করি।প্রতিদিন কোন না কোন নতুন কিছু তৈরি করি। পরিবারের সবাই এক সাথে ইফতারের আনন্দটা সত্যি অনেক বেশী বারিয়ে দেয়।আজ আমি তেমনি নতুন কিছু নিয়ে আসলাম। টোনা মাছের রোল,অনেকে এই টোনা মাছ দিয়ে কাবাব বানান এই রেসিপি আপনাদের স্বাদের ভিন্নতা এনে দিবে একেবারেই। চাইলে চিকেন দিয়েওকরতে পারেন। তবে অবশ্যই টোনা মাছের এবং মাংসের পুর টা ভিন্ন হবে।আশা করি সবাই ঘরে চেস্টা করতে পারেন। নিম্নে আমি রেসেপি এবং সমস্ত পদ্ধতি গুলো বর্ননা করে দিচ্ছি।
টুনা মাছের রোল
#bdfood
মাহেরমজানে আমরা সবাই কম বেশী একটু ভিন্নতা পছন্দ করি।প্রতিদিন কোন না কোন নতুন কিছু তৈরি করি। পরিবারের সবাই এক সাথে ইফতারের আনন্দটা সত্যি অনেক বেশী বারিয়ে দেয়।আজ আমি তেমনি নতুন কিছু নিয়ে আসলাম। টোনা মাছের রোল,অনেকে এই টোনা মাছ দিয়ে কাবাব বানান এই রেসিপি আপনাদের স্বাদের ভিন্নতা এনে দিবে একেবারেই। চাইলে চিকেন দিয়েওকরতে পারেন। তবে অবশ্যই টোনা মাছের এবং মাংসের পুর টা ভিন্ন হবে।আশা করি সবাই ঘরে চেস্টা করতে পারেন। নিম্নে আমি রেসেপি এবং সমস্ত পদ্ধতি গুলো বর্ননা করে দিচ্ছি।
রান্নার নির্দেশ
- 1
টোন মাছের কিমা তৈরি পদ্ধতি:
প্রথমে মাছ টাকে ধুয়ে পরিস্কার করে লবন দিয়ে হাল্কা সেদ্ধ করে নিতে হবে ।সিদ্ধ হলে ছাকনিতে পানি ঝরিয়ে নিতে হবে। - 2
এর পর পরিমান অনুযায়ী তেল বা বাটার প্যান এ নিতে হবে ভাজার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে হাল্কা রং আসলে পেঁয়াজের মধ্যে টোনা মাছ গুলো দিয়ে নারতে হবে এর সাথে প্যাপরিকা বা সিমলা মরিচ গুঁড়া,গোল মরিচ গুঁড়া,স্বাদ অনুযায়ী লবন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 3
কিছুক্ষন পর এর মধ্যে কর্ন ফ্লাওয়ার গুলে নিয়ে এর মাঝে মিশিয়ে দিতে হবে। আসলে কর্ন ফ্লাওয়ার দেয়া দরকার এ জন্য পুর টাকে একটু নরম রাখার জন্য ।যেহেতু এই রোল টাকে বেকিং করতে হবে তাই শুকনো ভাব টাকে দূর করার জন্যই এই কাজটা করা।
- 4
পুর তৈরি হয়ে গেলো।ছবির এমন অবস্থায় রান্না শেষ হবে।
- 5
ডো তৈরির পদ্ধতি :
প্রথমে একটি বোল এ দুই কাপ পরিমান ময়দা নিতে হবে। - 6
এর সাথে দুই টেবিল চামচ পরিমান সুজি,এক চা চামচ চিনি,আধা চা চামচ বেকিং পাউডার,হাফ চা চামচ লবন।সব উপকরন গুলো ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিবো। এর পর দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তার সাথে ডিম ভালো করে মিশিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ডো বানিয়ে নিতে হবে।
- 7
এর পর ডো টাকে ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে।
- 8
একটি পাএে তিন টেবিল চামচ বাটার নিয়ে নিলাম।এর পর দিয়ে দিবো তিন টেবিল চামচ পরিমান ঘি,এর পর দিবো তিন টেবিল চামচ সোয়াবিন তেল।এখন এই উপকরন গুলো হাল্কা করে ওভেন এ গরম করে চামচ দিয়ে ভালো করে মিশ্রন টা মিশাতে হবে।এর মধ্যে তিন টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে মিশ্রন টা তৈরি করবো । সমস্ত উপকরন গুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে।
- 9
আধা ঘন্টা পর ডো টাকে নিয়ে ভালো করে ময়ান করে নিবো ।এর পর ডো টাকে সমাস ৬ভাগে ভাগ করে নিতে হবে
- 10
নিচের ছবির মত পাতলা রুটির মত বেলে নিয়েছি।এই রুটির উপর তেল,ঘি,বাটার আর ময়দার মিশ্রন টাকে ব্রাশ দিয়ে ব্রাশ করে নিয়ে এর উপর পর পর ৬ টা রুটি একই পদ্ধতিতে একটার উপর একটা স্তর করে একটি সম্পূর্ণ রুটি তৈরি করা হলো। আর শেষ হয়ে গেলে রুটির উপরে বাটার ব্রাশ করা যাবে না ।
একটা প্লেটে করে পুরো তৈরি করা রুটি ফ্রিজে রেখেদিতে হবে আধা ঘন্টার জন্য। - 11
এবার ফ্রিজ থেকে
বের করে রুটির লেয়ার টিকে বেলে বড় করে নিবো।
এখন নিচের ছবি অনুযায়ী লম্বা করে মাপ অনুযায়ী কেটে নিবো।
এর পর ক্রিম রোল এর মন্ড এর উপর লম্বা করে কাটা ফিতা গুলো নিচ থেকে পেচিয়ে উপরে নিয়ে শেষ করে নিতে হবে। নিচের ছবির মত। - 12
উপরের গার্নিশ করার জন্য চাইলে তিল দিতে পারেন চাইলে না দিলেও হবে।
- 13
এর পর ১২০ ডিগ্রী তাপমাএায় বেক করে নিতে হবে।
কোন গুলো হয়ে গেলে নামিয়ে পুর টাকে সুন্দর করে ভীতরে বসিয়ে দিতে হবে আর উপরে চিজ গুঁড়ো দিয়ে আবারওদশ মিনিট বেইক করেনিতে হবে। - 14
ব্যাস হয়ে গেলো মজাদার টোন রোল ।
- 15
বাচ্চাদের বিকেলের নাস্তা এবং ইফতারে ভিন্নতা আনতে টোনা মাছের রোল রেসেপি আশা করি সবার ভালো লাগবে।অনেক শুভেচ্ছা সবার জন্য।
Similar Recipes
More Recipes

























মন্তব্যগুলি