রান্নার নির্দেশ
- 1
পেঁয়াজ, ক্যাপসিকাম কিউব করে কেটে নিতে হবে। পনিরগুলো ও টুকরো করে নিতে হবে।
- 2
একটি বাটিতে টক দইয়ের মধ্যে সব মশলা একসাথে মেশাতে হবে। এর মধ্যে পনির টুকরো, ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে মেখে নিতে হবে।
- 3
এখন শাসলিক কাঠি নিয়ে প্রথমে ক্যাপসিকাম তারপর পনির টুকরো, পেঁয়াজ টুকরো, আবার পনির ও ক্যাপসিকাম দিয়ে একে একে সব গেঁথে নিতে হবে। এভাবে বাকি কাঠি গুলোতে একে একে সব গেঁথে রেডি করে নিতে হবে।
- 4
এখন প্যানে ঘি দিয়ে পনির টিক্কাগুলো এপিঠ ওপিঠ করে ভেজে নিতে হবে।
- 5
ভেজে নেয়া পনির টিক্কা গুলো একটি প্লেটে নিয়ে এর উপর একটি ছোট বাটিতে কয়লার টুকরো টা রেখে উপরে ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে । এতে পনির টিক্কার মধ্যে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে।
- 6
এইতো তৈরি হয়ে গেল দারুণ মজার স্মোকি ফ্লেভারের পনির টিক্কা । এটা আপনারা ইফতারে ট্রাই করে খুব প্রশংসা পেতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি