পনির ডেভিল,ফ্রায়েড ভেজিটেবল ও কোকোনাট চীজ ডীপ(paneer devil recipe in Bengali)

পনির ডেভিল,ফ্রায়েড ভেজিটেবল ও কোকোনাট চীজ ডীপ(paneer devil recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
একটু জল গরম করে নারকেল কোরা তে দিয়ে দুধ ছেঁকে নিন
- 2
কড়াইয়ে ঐ দুধ দিয়ে ফুটিয়ে নিন এবং চিনি,চীজ ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিন
- 3
সেদ্ধ করা আলু কাটা দিয়ে ছোট ছোট ফুটো করে নুন হলুদ ও মরিচ গুঁড়ো মাখিয়ে রাখুন
- 4
কড়াইয়ে তেল গরম করে তাতে আলু টা লালচে করে ভেজে তুলে নিন
- 5
ঐ কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ আদা রসুন কুচি দিয়ে ভালো করে ভাজুন নুন দিয়ে
- 6
এবার পনির গ্রেট করে নিন এবং কড়াইয়ে দিন।
- 7
নুন, চিনি ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিন।এই মিশ্রণটি ঠান্ডা করে ছোট ছোট বল বানিয়ে নিন
- 8
বলের মাঝখানে ভাজা আলু দিয়ে মুড়ে নিন।বিস্কুটের গুঁড়ো ডিসে রেখে বল গুলি ভালো করে ঘুরিয়ে রেখে দিন
- 9
কড়াইয়ে তেল গরম করে তাতে এগুলো ভালো করে ভাজুন।
- 10
সব্জি কুচি গুলো হালকা আঁচে ঢাকা দিয়ে রান্না করুন।নুন ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিন
- 11
এবার পনির ডেভিল ফ্রায়েড ভেজিটেবল ও কোকোনাট চীজ ডীপ সহ পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি