মাংসের কিমার দই বড়া (Mangsher keemar doi vada recipe in Bengali)

ঠাকুরবাড়ির অত্যন্ত জনপ্রিয় পদ.. বাঙালি মাত্রই সাহিত্য এবং সঙ্গীত এর পাশাপাশি খাওয়া-দাওয়া তেও রাবীন্দ্রিকতার ছাপ থাকবে সেটাই স্বাভাবিক লাগছে
#ঠাকুরবাড়ির২০২১
মাংসের কিমার দই বড়া (Mangsher keemar doi vada recipe in Bengali)
ঠাকুরবাড়ির অত্যন্ত জনপ্রিয় পদ.. বাঙালি মাত্রই সাহিত্য এবং সঙ্গীত এর পাশাপাশি খাওয়া-দাওয়া তেও রাবীন্দ্রিকতার ছাপ থাকবে সেটাই স্বাভাবিক লাগছে
#ঠাকুরবাড়ির২০২১
রান্নার নির্দেশ
- 1
সাদা তেল গরম করতে দিয়ে তাতে মিহি করে কুচিয়ে নেওয়া পিয়াজ দিয়ে 5 মিনিট ভাজতে হবে যাতে সোনালী রং আসে
- 2
এবার এতে কুচিয়ে রাখা কাঁচালংকা এর অর্ধেক দিয়ে দিতে হবে এবং নাড়তে হবে
- 3
2 মিনিট পর এতে জল ঝরিয়ে রাখা মাংসের কিমা দিয়ে 5 মিনিট নেড়ে লবণ,শাহী গরম মশলাগুঁড়ো দিয়ে ভালো ভাবে মিশিয়ে আঁচ মাঝারি রেখে আরো 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে
- 4
কিমা ভালো ভাবে রান্না ও সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে মিক্সি তে মিহি করে বেটে নিতে হবে
- 5
এবার বেটে নেওয়া কিমা এর সাথে চটকে নেওয়া আলু সিদ্ধ, কিছুটা পিঁয়াজকুচি, বাকি কাঁচালঙ্কা, লবণ ও ফেটিয়ে নেওয়া ডিম দিয়ে ভালো করে মিশিয়ে ও মেখে বড়া এর আকারে গড়ে নিতে হবে
- 6
এবার ওই বড়াগুলো ডুবো তেলে কম আঁচে ভালো করে ভেজে নিতে হবে বাদামি রং আসা পর্যন্ত
- 7
অন্য পাত্রে ফেটিয়ে নেয়া টক দই, পুদিনা পাতা কুচি, ভাজা মসলা, চাট মসলা, লবণ, চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে ঠান্ডা করে নিতে হবে
- 8
এবার সার্ভ করার পাত্রে গরম বড়াগুলি সাজিয়ে ওপর থেকে অল্প ঘি ছড়িয়ে তার উপর দই এর মিশ্রণ ঢেলে ঢেকে দিয়ে উপর থেকে একে একে তেঁতুলের চাটনি,টমেটো সস,পুদিনাপাতা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, ঝুরিভাজা,চাট মসলা গুঁড়া ছড়িয়ে পরিবেশন করতে হবে
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (2)