মটর ডালের মুইঠা (matar daler muithya recipe in Bengali)
#ঠাকুরবাড়ির২০২১
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্ম দিনে আমার শ্রদ্ধার্ঘ :
আমি আজ রান্না করেছি ঠাকুর বাড়ির একটি পছন্দের নিরামিষ রান্না মটর ডালের মুইঠা
মটর ডালের মুইঠা (matar daler muithya recipe in Bengali)
#ঠাকুরবাড়ির২০২১
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্ম দিনে আমার শ্রদ্ধার্ঘ :
আমি আজ রান্না করেছি ঠাকুর বাড়ির একটি পছন্দের নিরামিষ রান্না মটর ডালের মুইঠা
রান্নার নির্দেশ
- 1
আগের দিন রাতে ডাল ভিজিয়ে রেখে দিতে হবে । পরদিন সেই ডাল মিক্সি তে পেস্ট করে নিতে হবে । তারপর ডালের সাথে নুন, লঙ্কার গুঁড়ো,হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো অল্প করে নিয়ে ভালোকরে মেখে নিতে হবে।
- 2
এবারে ফ্রাই প্যানে জল দিয়ে জল গরম হলে মিশ্রন থেকে গোল গোল করে নিয়ে জলে দিতে হবে । এক পিঠ সেদ্ধ হলে উল্টে দিয়ে অন্য পিঠ করে দিতে হবে । ৫ মিনিট সেদ্ধ হলে জল থেকে বড়া গুলো তুলে নিতে হবে।
- 3
এবারে ফ্রাইপ্যানে তেল গরম করে বড়া গুলো হাল্কা করে ভেজে নিতে হবে।
- 4
এখন ফ্রাই প্যানে বাকি তেলটা দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে । একটা বাটিতে জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে নিয়ে তেলে দিতে হবে। ১ চামচ আঁদা বাটা ও টমেটো পিউরি দিয়ে ভালো করে কষাতে হবে । তারপর ২ চামচ দ্ই দিয়ে কষাতে হবে, কষানো হলে দুধ দিতে হবে । ফুটে উঠলে দিতে হবে চিনি ও গরম মশলা । তারপর ঘি দিয়ে নামিয়ে নিতে হবে । তৈরী হোলো ঠাকুর বাড়ির মটর ডালের মুইঠা রান্না।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি