রান্নার নির্দেশ
- 1
মুগডাল শুকনো কড়াইয়ে সোনালী করে ভেজে নিতে হবে।ভিজা ভাল জলে ভালো করে ধুয়ে নিতে হবে।
- 2
পটল কে একটু খোসা রেখে লম্বা করে কেটে ধুয়ে নিতে হবে।
- 3
গ্যসে কড়াইবসিয়ে পরিমান মত জল দিতে হবে।জল গরম হলে ডাল,নুন কাঁচালঙ্কা দিয়ে দিতে হবে।ভাল খানিকটা ফুটে উঠলেপটল গূলো দিয়ে দিতে হবে।ডাল ও পটল সেদ্ধ হলে গ্যস বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে।ডাল যেন সম্পূর্ণ গলে কাদার মতো না হয়ে যায়।
- 4
কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিতে হবে।তেল গরম হলে শুকনো লঙ্কা, তেজপাতা,জিরে ফোড়ন দিতে হবে,ফোড়নের গন্ধ ছড়ালে সেদ্ধকরা ডাল ঢেলে দিতে হবে।ডালের মধ্যে জিরেরগুঁড়া,আদাবাটা দিতে হবে।ডাল ফুটতে শুরু করলে দুধটাঢেলে দিতে হবে। অল্পকিছু ফুটিয়ে ঘী দিয়ে আঁচ বন্ধ করে ঢেকে রাখতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15009140







মন্তব্যগুলি