ডিম কষা (dim kosha recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
ডিম নুন ও সামান্য তেল দিয়ে সেদ্ধ করে নিন৩-৪ মিনিট।
- 2
সিদ্ধ করা ডিম খোসা ছাড়িয়ে চাকুর সাহায্যে হালকা করে কেটে নিন।
- 3
ডিম গুলো সামান্য হলুদ মাখিয়ে ভেজে নিন।
- 4
এবার কড়াইয়ে আরো একটু তেল যোগ করে ফোড়ন দিয়ে দিন।
- 5
ফোড়ন থেকে সুগন্ধ বেরলে সামান্য চিনি দিয়ে নেড়েচেড়ে নিন
- 6
চিনি ক্যারামেলাইজ হলে রসুন বাটা দিয়ে লাল করে ভাজুন
- 7
টমেটো বাটা যোগ করে নিন
- 8
টমেটো কাঁচা গন্ধ চলে গেলে পিঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভাজুন।
- 9
আদাবাটা দিয়ে নাড়তে থাকুন।
- 10
সমস্ত গুঁড়ো মশালা (জিরে,ধনে,নুন হলুদ, লঙ্কা ২রকমের) দিয়ে ভালো করে কষাতে থাকুন
- 11
মশালা থেকে তেল ছাড়লে ফ্যাটানো টকদই দিয়ে কষাতে থাকুন।
- 12
প্রয়োজন মত জল দিয়ে ফুটিয়ে নিন
- 13
ভাজা ডিম দিয়ে আরো ২মিনিট ফুটিয়ে নিন।
- 14
গরম মশালা যোগ করে নিন।
- 15
স্টান্ডিং টাইম দিয়ে পরিবেশন করুন ডিম কষা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15023304





মন্তব্যগুলি