কিমাদিয়ে ডিমের ডেভিল (kima diye dimer devil recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
ডিম ও আলু সিদ্ধ করে নিতে হবে । ডিম ও আলু র খোসা ছাড়িয়ে নিতে হবে।
- 2
একটি কড়াই তে ৩ টেবিল চামচ রিফাইন্ড তেল নিয়ে গরম করে তাতে পিয়াঁজ বাটা, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো,নুন দিয়ে ভালো করে কোষতে হবে, এবার মটন কিমা দিয়ে আবার কোষতে হবে। এবার এতে চিনি ও টমেটো সস দিয়ে সামান্য জল দিয়ে কিমা টা সিদ্ধ হতে দিতে হবে । জল শুকিয়ে কষা হয়ে এলে আলুসিদ্ধ ও গরমশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে পুর টা তৈরী করে নিতে হবে ।
- 3
একটা পাত্রে কর্নফ্লাওয়ার ঘন করে গুলে নিতে হবে। আরো একটা পাত্রে ব্রেডক্রাম রাখতে হবে। এবার এক একটি গোটা ডিমের চার পাশে মাংসের পুর দিয়ে ডেভিলের আকারে গড়ে কর্নফ্লাওয়ারের গোলায় চুবিয়ে ব্রেডক্রাম মাখিয়ে রাখতে হবে । এই ভাবে সব কটি ডিম কে একি ভাবে গড়ে নিতে হবে
- 4
এবার কড়াইতে বাকি তেল টা দিয়ে গরম হতে দিতে হবে, তেল গরম হলে ডিমের ডেভিল গুলো ভালো করে ভেঁজে তুলে নিতে হবে।
- 5
কড়াই তে বাকি তেল দিয়ে গরম করে ডেভিল গুলো ভালো করে ভেঁজে তুলতে হবে।
- 6
সস ও স্যালাট সহযোগে গরম গরম মটন কিমা দিয়ে হাঁসের ডিমের ডেভিল পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি