মুরগির ঝোল (Moorgir jhol recipe in Bengali)

Poulami Sen @cook_18123741
মুরগির ঝোল (Moorgir jhol recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গোটা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।
- 2
এবার আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি,লঙ্কাবাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, চিকেন মশলা গুঁড়ো দিয়ে কষতে হবে।
- 3
এবার চিকেন গুলো দিয়ে মিডিয়াম ফ্লেম রেখে কষাতে হবে।
- 4
৫-৬ মিনিট পর, চিকেনটা কষা হলে অল্প জল দিতে হবে,গোটা কাঁচালঙ্কা গুলো দিতে হবে। আবার ঢাকা দিতে হবে।
- 5
এবার ঢাকা খুলে চিকেন সেদ্ধ হয়ে গেলে গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে নামাতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15064996



মন্তব্যগুলি