মৌরলা মাছের পাতুরি(mourla macher paturi recipe in Bengali)

Madhumita Biswas Chakraborty @cook_17539313
মৌরলা মাছের পাতুরি(mourla macher paturi recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
মাছ কেটে ভালোকরে ধুয়ে নিন।পেঁয়াজ ও টমেটো ছোট ছোট করে কুচিয়ে নিন।মাছের মধ্যে পেঁয়াজ কুচি,টমেটো কুচি,লবণ,হলুদ,লঙ্কার গুঁড়ো,অল্প সর্ষের তেল রেখে বাকিটা মাছের মধ্যে দিয়ে দিন।সব কিছু দিয়ে ভালো করে মেখে নিন।
- 2
কলাপাতা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন।ফ্রাইং প্যান এ অল্প তেল মাখিয়ে নিন।দুটো পাতা পেতে দিন।তার ওপরে মাছ দিয়ে দিন।আর দুটো পাতা দিয়ে ঢেকে দিন।
- 3
ঢাকনা দিয়ে ঢেকে দিন।লো ফ্লেমে 15 মিনিট হতে দিন।ঢাকা ও পাতা খুলে খুন্তি বা চামচ দিয়ে আস্তে আস্তে উল্টে দিন।আবার পাতা দিয়ে ঢেকে দিন।ঢাকনা দিয়ে ঢেকে আরো 15 মিনিট হতে দিন লো ফ্লেমে।নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15097146







মন্তব্যগুলি