কুমড়ো ডিমের বড়া (kumro dimer bora recipe in Bengali)

Sanghamitra Mandal Banerjee @sangha2020
কুমড়ো ডিমের বড়া (kumro dimer bora recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
কুমড়ো খোসা ছাড়িয়ে নিতে হবে। গ্রেটার দিয়ে ভালো করে কুমড়ো কুচিয়ে নিতে হবে।
- 2
কুচানো কুমড়োকে হাত দিয়ে চেপে চেপে ভিতরের জল বার করে নিতে হবে। এর মধ্যে এবার নুন,হলুদ, শুকনোলঙ্কাগুঁড়ো, ডিম,আদাবাটা, রসুনকুচি,বেসন, চালেরগুঁড়ো ও কাঁচালঙ্কা কুচি দিয়ে ভালো করে মেশাতে হবে।
- 3
মিশ্রণটা পাতলা হলে অল্প বেসন দরকার হলে মেশাতে পারেন।
- 4
কড়াইতে তেল গরম করে ছোট ছোট বল আকারে তেলে ছাড়তে হবে। মাঝারি আঁচে ভালো ভাজতে হবে।
- 5
বড়াগুলো বাদামি রং হলে নামিয়ে নিতে হবে। গরম গরম পরিবেশন করতে হবে। বড়াগুলো নরম ও সুস্বাদু খেতে হয়।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15156509









মন্তব্যগুলি