রান্নার নির্দেশ
- 1
প্রথমে নারিকেল এর সাথে গুড়,এলাচ,দারুচিনি, তেজপাতা গুড় দিয়ে একটা কড়াইতে অল্প আঁচে পানি শুকিয়ে একেবারে ভাজা ভাজা করতে হবে যেনো কড়াই থেকে উঠে আসে লেগে না থাকে।
- 2
এরপর মিশ্রন টা হাতের তালুতে সামান্য নিয়ে লম্বা একটা শ্যাপ এ আনতে হবে,এক্ষেত্রে একটু পানি ও হাতের তালুতে নিয়ে নিলে হাতে লেগে থাকে না।
- 3
এরপর ময়দা, লবণ এবং এক টেবিল চামচ তেল দিয়ে শুকনো মাখিয়ে এরপর পরিমাণ মত ঠান্ডা পানি দয়ে সফট একটা ডো বানিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে।
- 4
এরপর ময়দার ডো থেকে লেচি কেটে নিয়ে পাতলা করে বেলে নিতে হবে এবং এক সাইডে নারিকেল এর পুর ভরে মুখ টা ভালো করে আটকে দিতে হবে,অনেক টা পুলি পিঠার মত।তারপর চুলায় একটা কড়াই বসিয়ে ডুবো তেলে অল্প আঁচে লাল করে ভেজে নিতে হবে।
- 5
ব্যাস হয়ে গেলো মজাদার নারিকেল পাকন পিঠা।এই পিঠা এয়ার টাইট কৌটায় অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15213880









মন্তব্যগুলি (2)