করলা মশালা (Karela Masala recipe in Bengali)

#PBR
এটি সাধারনত একটি অবাঙালী রান্না।আমি ওডিষা তে থাকি এখানে বিহারী প্রতিবেশীদের থেকে এই রান্নাটা শিখেছি।আমার বর আর শ্বশুরবাবার ডায়াবেটিস রয়েছে তাই করলা প্রায় প্রতিদিনই করতে হয়।আর এই রান্নার আর একটা সুবিধা হল এটা অনেক দিন ষ্টোর করা যায়।

রান্নার নির্দেশ
- 1
করোলা ভালো করে ধুয়ে গা ভালো করে চেচে নিতে হবে।গা চাচা গুলো প্লেটে তুলে রাখবে।করোলার ভিতর থেকে বীজ বের করে ফেলতে হবে।
- 2
একটা ডেকচি তে জল দিয়ে তার ওপর ফুটো থালা বসিয়ে করোলা তে নুন মাখিয়ে সিদ্ধ করতে দিতে হবে।প্রায় পনের থেকে কুড়ি মিনিটি সিদ্ধ করতে হবে।
- 3
শুকনো তাওয়া বসিয়ে ধনে জিরে মৌরি একটু ভেজে নিয়ে তাতে কালা জিরা মেথি দিয়ে আর একটু ভেজে ঠান্ডা করে গুড়িয়ে নিতে হবে ।একটু একটু গোটা থাকবে।পুরো ডাষ্ট করবে না
- 4
করাই তে সরষের তেল দিয়ে হিং গোটা শুকন লঙকার ফোড়ন দিয়ে করোলার ছালগুলো ভালো করে ভাজতে হবে ।তাতে পেয়াজ রুসন নুন হলুদ লঙকা দিয়ে কষিয়ে ঐ গুড়ো মশলা দিয়ে আমচুড় পাওডার দু চামচ দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে।কেউ যদি খুব টক খেতে চাও তাহলে লেবুর রস দিতে পারো।
- 5
এবার ঐ সিদ্ধ করোলার ভিতর মশলা ভরে সুতো দিয়ে বেধে দিতে হবে।
- 6
আবার করাইতে তেল দিয়ে করোলা গুলো খুব ভালো করে ভেজে নিলেই রেডি ।গরম শুকনো ভাতে দারুন লাগে
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি