বীফ খিচুড়ি

খুব খিচুড়ি খেতে ইচ্ছে হচ্ছিল, সাথে গরুর গোশত। কিন্তু রাতে বাজে সাড়ে 9 টা। কি করা? গোশত আর চাল ডাল একসাথে প্রেশার কুকারে দিয়ে তৈরি হয়ে গেলো খুবই মজাদার বীফ খিচুড়ি।
বীফ খিচুড়ি
খুব খিচুড়ি খেতে ইচ্ছে হচ্ছিল, সাথে গরুর গোশত। কিন্তু রাতে বাজে সাড়ে 9 টা। কি করা? গোশত আর চাল ডাল একসাথে প্রেশার কুকারে দিয়ে তৈরি হয়ে গেলো খুবই মজাদার বীফ খিচুড়ি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে প্রেশার কুকারে ডাল আর চাল ছাড়া বাকি সব উপকরণ দিয়ে আধা কাপের মত পানি দিয়ে কুকারের মুখ বন্ধ করে গোশত সেদ্ধ হতে দিন ।
- 2
8 থেকে 9 সিটি বাজার পর কুকারের ঢাকনা খুলে তাতে আলু দিয়ে দিন। তারপর আবার কুকারের ঢাকনা বন্ধ করে আলু সেদ্ধ হতে দিন ।
- 3
আবার 5 থেকে 6 সিটি দেওয়ার পর কুকারের ঢাকনা খুলে তাতে চাল, ডাল দিয়ে নেড়ে চেড়ে তাতে পরিমাণ মত পানি দিয়ে এক দুই ফোটা বিরিয়ানির এসেন্স দিয়ে ঢাকনা বন্ধ করে রান্না হতে দিন। পানি টা এমন ভাবে দিবেন যাতে খিচুড়ি একটু নরম হয়।
- 4
5 থেকে 6 সিটির পর ঢাকনা খুলে সব ভাল ভাবে নেড়ে চেড়ে, চাল ডাল সেদ্ধ হয়ে মাখামাখা হয়ে আসলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার বীফ খিচুড়ি ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি