আচারি বেগুন/বাগায়রা বাইগন/টকমিষ্টি বেগুন

আচারি বেগুন বা বাগায়রা বাইগন একটি খুবই জনপ্রিয় একটি খাবার। পশ্চিমা দেশে এটি বাইঙ্গন ভর্তা নামে মেনুতে থাকে, ওরাও এটা খাবার জন্য পাগল। এটি আদতে হায়দরাবাদের রান্না। আমরা ও এটা গ্রহণ করেছি সাদরে আমাদের মত করে।
আচারি বেগুন/বাগায়রা বাইগন/টকমিষ্টি বেগুন
আচারি বেগুন বা বাগায়রা বাইগন একটি খুবই জনপ্রিয় একটি খাবার। পশ্চিমা দেশে এটি বাইঙ্গন ভর্তা নামে মেনুতে থাকে, ওরাও এটা খাবার জন্য পাগল। এটি আদতে হায়দরাবাদের রান্না। আমরা ও এটা গ্রহণ করেছি সাদরে আমাদের মত করে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বেগুনগুলো ধুয়ে গোড়ার কাছে কিছুটা বাদ দিয়ে ছুরি দিয়ে আড়াআড়ি দুইটা চিরা দিন যাতে চারভাগ হয় কিন্তু গোড়ায় লাগানো থাকে। পানিতে ভিজিয়ে রাখুন নাহলে কালো হয়ে যাবে। বড় ছোট সব বেগুনই ব্যবহার করা যায় তবে ছোট বেগুন হলে সার্ভ করতে সুবিধা হয়। একটি বাটিতে লেবুর রস নিয়ে তাতে অল্প মরিচ, হলুদ, ধনিয়া মিশিয়ে একটি পেস্টের মত বানিয়ে নিন। এবার এই পেস্ট বেগুনের ভেতরে চামচ ও হাত দিয়ে লাগিয়ে নিন।
- 2
- 3
একটা কড়াইয়ে পরিমাণ মত তেল দিয়ে বেগুন গুলো লো মিডিয়াম আঁচে ভেজে নিন। সাবধানে উল্টে পাল্টে ভাজবেন যাতে চারদিক ভালো করে ভাজা হয়। ভাজা হলে বেগুন গুলো তেল ছেঁকে তুলে নিন।
- 4
একটা কড়াইয়ে সরষের তেল দিন। চাইলে বেগুন ভাজার তেল ও ব্যাবহার করতে পারেন। তেল একটু বেশী লাগে। তেল গরম হলে পাঁচফোড়ন দিন। ফুটে উঠলে রসুন কুচি দিন। রশুন বাদামী হলে পেঁয়াজ কুচি দিন ও নাড়ুন। আদা ও রসুন বাটা দিয়ে কষান। এবার এতে সব গুড়া মশলা দিন ও সামান্য পানি দিয়ে কষান।
- 5
- 6
কষানো হয়ে গেলে এতে ভাজা বেগুনগুলো দিয়ে দিন ও আস্তে আস্তে কষান। লবণ দিন। মাঝে মাঝে একটু পানি দেবেন যেন ভালো ভাবে সিদ্ধ হয়। বেগুন মোটামুটি নরম হয়ে গেলে তেতুলের পানি ও গুড় বা চিনি দিন। কাঁচা মরিচ ও কিছু ধনেপাতা দিন।আস্তে নেড়ে ঢেকে দিন। আঁচ মিডিয়াম থাকবে। দুতিন মিনিট পরে লবণ ও টক মিষ্টি চেখে যেটা দরকার সেটা মেশান। টেসট টা আচারের মত টক মিষ্টি হবে। যখন তেল ভেসে উঠবে তখন পাঁচফোড়ন গুড়া ও বাকী ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নিন। ব্যাস তৈরী হয়ে গেল ভাত, পোলাও, বিরিয়ানি, সব কিছুর সাথে খাওয়ার জন্য।
- 7
- 8
Keywords
Similar Recipes
More Recipes























মন্তব্যগুলি