ইন্স্ট্যান্ট ক্ষোয়া নারকোল নাড়ু (instant khoya narkel naru recipe in Bengali)

Mayuran Mitali @mitalis_uniquerecipe
ইন্স্ট্যান্ট ক্ষোয়া নারকোল নাড়ু (instant khoya narkel naru recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
একটি ননস্টিক প্যান এ ঘি ও নারকেল গুঁড়ো দিয়ে একদম কম আঁচে দুই মিনিট ভাজুন। এরপর গুঁড়ো দুধ মিশিয়ে আরও এক মিনিট নাড়াচাড়া করে নিন।
- 2
এরপর আধকাপ জল ও খেজুর গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিন। আঁচ সবসময় কম রাখতে হবে।
- 3
গুড় গলে গেলে কন্ডেসন্ড মিল্ক ঢেলে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে ক্রমাগত নাড়তে থাকুন।
- 4
কিছুক্ষণ পর এলাচ গুঁড়ো মিশিয়ে নাড়তে নাড়তে যখন প্যান এর ধার ছেড়ে আসবে তখন আঁচ বন্ধ করে ঠান্ডা হতে দিন।
- 5
এরপর হাত সওয়া গরম অবস্থায় হাতের তালুতে একটু ঘি লাগিয়ে ছোট ছোট নাড়ুর আকার দিন। তৈরী হয়ে গেল ক্ষীরের নারকোল নাড়ু।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15246726



মন্তব্যগুলি (2)