কাঁচকলার কোপ্তা কারী (Kanchkalar kofta curry recipe in bengali)

কাঁচকলার কোপ্তা কারী (Kanchkalar kofta curry recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ছাল ছাড়িয়ে কাঁচকলা ও আলু সেদ্ধ করে নিতে হবে । ঠান্ডা হলে জল ঝরিয়ে চটকে নিতে হবে ।
- 2
কাঁচকলা ও আলুর সাথে অল্প পিঁয়াজ কুচি, কাঁচালঙ্কা বাটা, চিলি ফ্ল্যাকস, নুন, গোলমরিচ, পানমৌরি,বেসন,বেকিং সোডা ও হলুদ গুঁড়ো দিয়ে সব একসাথে চটকে মিশিয়ে ভালো ভাবে মেখে নিতে হবে । এরপর ছোট ছোট বল বানিয়ে নিতে হবে ।
- 3
এবার কড়াতে তেল গরম করে মাঝারি আঁচে ওই বল গুলো লাল করে ভেজে তুলে নিতে হবে ।
- 4
এখন কড়াতে দেড় চা চামচ সাদা তেল রেখে, এক চিমটি জিরা, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে সামান্য পিঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে বাকী পিঁয়াজ, রসুন বাটা কাঁচালঙ্কা বাটা দিতে হবে । দুমিনিট কষিয়ে জিরাগুঁড়ো,ধনেগুঁড়ো,নুন, হলুদ ও সামান্য কাশ্মীরী লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে টমেটো পিউরি দিয়ে ভালো করে কষে এককাপ গরম জল দিয়ে ফুটতে দিতে হবে ।
- 5
দু মিনিট ফুটলেই গ্যাস বন্ধ করে কোফতা গুলো দিয়ে দিতে হবে । উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে । আমি কাঁচকলার কোফতা প্লেটে সাজিয়ে উপরে ফ্রেশক্রীম ছড়িয়ে দিয়েছি । এবার গরম গরম পরিবেশন করতে হবে ।
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (4)